চলমান ডেস্ক: নবগঠিত সার্চ কমিটির কার্যক্রমকে পুরোপুরি ‘তামাশা’ হিসেবে উল্লেখ করে তাদের কাছে নির্বাচন কমিশনের নাম পাঠানোকে ‘অর্থহীন’ বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি আইনমন্ত্রী আনিসুল হক ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের ফাঁস হওয়া ফোনালাপের বিষয়ে তদন্তের দাবি জানিয়েছে দলটি। বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সভার সিদ্ধান্তসমূহ জানাতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, সার্চ কমিটি যা করছে সবই তামাশা। তারা দেখাচ্ছে- সকল দলের কাছে নাম চাওয়া হয়েছে, একাধিক সভা করা হচ্ছে, সবার সঙ্গে কথা বলছে। এগুলো বলে তারা পুরনায় নির্বাচন তাদের নিয়ন্ত্রণে নিবে। গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে আগামী ২৭ ফেব্রুয়ারি বিএনপি কর্মসূচি পালন করবে বলেও এসময় উল্লেখ করেন তিনি।
বিএনপির মহাসচিব বলেন, এদের একমাত্র লক্ষ্য হচ্ছে জনগণকে বিভ্রান্ত করা, বিভিন্নভাবে নিয়ে যাওয়া ও একটা আইওয়াশ দেওয়া। ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনে এই সত্য প্রমাণিত হয়েছে। তাই তাদের সাথে বৈঠক করা, নাম প্রস্তাব করাকে বিএনপি অর্থহীনই বলছে।
সভায় উপস্থিত ছিলেন দলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন