চট্টগ্রাম: আগামী ৯ মার্চ অনুষ্ঠেয় চিটাগাং কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের নির্বাচনে সম্মিলিত সমমনা ঐক্যজোটের প্রার্থী ঘোষণা করা হয়েছে। উপলক্ষে মত বিনিময় সভা বুধবার (১৬ ফেব্রুয়ারি) সিটির আগ্রাবাদ বাশার স্কয়ারস্থ সম্মিলিত সমননা ঐক্যজোটের প্রধান নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। মো. ইলিয়াস হোসেনের সভাপতিত্বে সভা পরিচালনা করেন জাহিদ হোসেন।
সভায় ঐক্যজোটের প্রার্থী হিসেবে সভাপতি সায়েদুজ্জামান খাঁন, প্রথম সহ সভাপতি মো সাজ্জাদ হোসাইন, দ্বিতীয় সহ সভাপতি মো নুরুল আবছার, তৃতীয় সহ সভাপতি এম নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক খন্দকার লতিফুর রহমান আজিম, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক ডলার, দ্বিতীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো গিয়াস উদ্দিন ভূঞা, অর্থ সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন, কাস্টমস বিষয়ক সম্পাদক এএসএম রেজাউল করিম স্বপন, কাস্টমস বিষয়ক প্রথম সহ সম্পাদক মনসুর উল আমিন রিয়াজ, কাস্টমস বিষয়ক দ্বিতীয় সহ সম্পাদক মো সারাফাত উল্লাহ শিপন, বন্দর বিষয়ক সম্পাদক মোর্শেদ আলী, বন্দর বিষয়ক প্রথম সহ সম্পাদক মো লোকমান হোসেন খন্দকার, বন্দর বিষয়ক দ্বিতীয় সহ সম্পাদক মো তাজুল ইসলাম, প্রযুক্তি, প্রশিক্ষণ ও আইন বিষয়ক সম্পাদক এমএ আজিজ হাওলাদার, প্রচার ও দপ্তর সম্পাদক মো হাসিউদ্দীন আলম রুমী, সাংস্কৃতিক, শ্রম ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো সফিউল আলম খোকন, নির্বাহী সদস্য পদে আবু সালেহ, মো আবু তাহের, চিত্ত সাহা, এনামুল কবির বাচ্চু, এসএম ফরিদুল আলম, দেলোয়ার হোসেন চৌধুরী, শফিউল আজম খান, মহিবুর রহমান চৌধুরী মিনার, একরামুল হক মামুন, ওয়ালী উল ইসলাম, কামরুজ্জামান ও মোফাজ্জল হোসেন মাহফুজের নাম ঘোষণা করা হয়।
সভায় জাহিদ হোসেন বলেন, ‘চট্টগ্রাম কাস্টমস সিএন্ডএফ এজেন্টদের স্বার্থ রক্ষার্থে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য এ ঐক্যজোট গঠন করেছি। আমরা চাই, সিএন্ডএফদের স্বার্থ নিয়ে কাজ করতে। কোন ধরণের হুমকিতে আমরা কাবু হব না। আমাদের এ সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সম্মিলিত সমমনা ঐক্যজোটের মনোনীত সায়েদুজ্জামান-সাজ্জাম-আজিম পরিষদকে বিজয়ী করতে হবে। এ পরিষদ বিজয়ী হলে বিজয়ী হবে সিএন্ডএফ এজেন্টরা, লাভবান হবে আমাদের ভাই-বন্ধুরা। তাই আসুন, সম্মিলিত সমমনা ঐক্যজোটের প্রার্থীদের বিজয়ী করার জন্য কাজ করি।’
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন