শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

ন্যায্য মূল্য নিশ্চিত করতে আলু রপ্তানি বৃদ্ধির উদ্যোগ নেয়া হয়েছে

শনিবার, ফেব্রুয়ারী ১৯, ২০২২

প্রিন্ট করুন

রংপুর: দেশে পর্যাপ্ত আলু উৎপাদিত হচ্ছে এবং কৃষকের ন্যায্যমূল্য প্রাপ্ত নিশ্চিত করতে আলু রপ্তানি বৃদ্ধির উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) ‘অপু মুনশি মেমোরিয়াল ট্রাস্ট’ ও ‘নোটারি ক্লাব অভ উত্তরা’র উদ্যোগে রংপুর সার্কিট হাউজে আয়োজিত সাংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে টিপু মুনশি আরো বলেন, ‌‘দেশে রপ্তানি আয় দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ বছর ৫১ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আলু রপ্তানি থেকে আয় এতে অবদান রাখবে। সরকার আলু উৎপাদন, ব্যবহার ও রপ্তানি বিষয়ে সজাগ রয়েছে।’

বাণিজ্য মন্ত্রী বলেন, ‌‘রংপুর অঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবার মান বৃদ্ধি করতে বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়েছে। প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে রংপুরে ক্যান্সার হাসপাতাল নির্মাণ ও বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা সেবার মান বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। এ ছাড়া অপু মুনশি মেমোরিয়াল ট্রাস্ট রংপুরে প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে ৫০ বেডের ক্যানসার হাসপাতাল প্রকল্প-রংপুর বাস্তবায়নের কাজ দ্রুত এগিয়ে চলছে। এতে সহযোগিতা করছে ঢাকার নোটারি ক্লাব উত্তরা। মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি বেসরকারি খাতও এগিয়ে এসেছে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেশের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখতে বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়েছে। ভোক্তা যাতে প্রতারিত না হন, সে জন্য সর্বাধিক গুরুত্ব দিয়ে বাণিজ্য মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। ভোজ্য তেল, ডাল, চিনি, পেঁয়াজের মত আমদানি নির্ভর পণ্য যাতে সঠিক মূল্যে বিক্রি হয়, সে জন্য সরকার নজরদারি জোরদার করেছে।’

এর আগে বাণিজ্য মন্ত্রী ‘অপু মুনশি মেমোরিয়াল ট্রাস্ট’ এর ক্যানসার হাসপাতাল নির্মাণ কাজ পরিদর্শন করেন।

‘নোটারি ক্লাব অভ উত্তরা’র  প্রেসিডেন্ট জুলহাস আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক আসিফ আহসান, উপ পুলিশ কমিশনার (ক্রাইম) মারুফ হাসান, রংপুর  মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডাক্তার বিমল চন্দ্র রায়।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন