চট্টগ্রাম: চট্টগ্রামে ৪১ দিন পর করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দুই অঙ্কে নেমেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় (শুক্রবার ১৮ ফেব্রুয়ারি) ৬৯ জন নতুন বাহক শনাক্ত হন। সংক্রমণ হার দুই দশমিক ৭৯ শতাংশ। তবে এ সময়ে শহর ও গ্রামে করোনায় কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। করোনা সংক্রান্ত জেলার হালনাগাদ পরিস্থিতি নিয়ে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত শনিবারের (১৯ ফেব্রুয়ারি) প্রতিবেদনে এ সব তথ্য জানা যায়।
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে দেখা যায়, ফৌজদারহাট বিআইটিআইডি, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও সিটির দশ ল্যাবরেটরিতে শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দুই হাজার ৪৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ৬৯ জনের মধ্যে শহরের ৬১ ও ছয় উপজেলার ৮ জন। উপজেলার ৮ জনের মধ্যে রাউজান ও ফটিকছড়িতে ২ জন করে ও হাটহাজারী, লোহাগাড়া, আনোয়ারা ও বোয়ালখালীতে একজন করে রয়েছেন। জেলায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২৫ হাজার ৯৭৩ জনে। এর মধ্যে সিটির ৯১ হাজার ৬১০ ও গ্রামের ৩৪ হাজার ৩৬৩ জন। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) করোনাভাইরাসে আক্রান্ত কেউ মারা যায়নি। মৃতের সংখ্যা ১ হাজার ৩৬২ জনই রয়েছে। এতে সিটির ৭৩৪ ও গ্রামের ৬২৮ জন।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন