সোমবার, ১৬ মার্চ ২০২৬

শিরোনাম

রাশিয়ার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, পাইপলাইন বন্ধ জার্মানীর

মঙ্গলবার, ফেব্রুয়ারী ২২, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: ইউক্রেনের পূর্বাঞ্চলের স্বাধীনতাকামী দোনেস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে রাশিয়া। মঙ্গলবার টেলিভিশনে এক ভাষনে এই দুই অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।পাশাপাশি বিশ্বের বাকী দেশগুলোকেও এ অঞ্চলগুলোকে স্বীকৃতি প্রদানের জন্য আহ্বান জানিয়েছেন। অপরদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের লুহানেস্ক ও ডোনেস্ককে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেওয়ায় রাশিয়ার পাঁচটি ব্যাংক ও তিনজন বিত্তবান ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য।

এছাড়া দুটি অঞ্চলকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রতিক্রিয়ায় জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজ রাশিয়ার বিতর্কিত গ্যাস পাইপলাইন ‘নর্ড স্টিম-২’ এর অনুমোদন বন্ধের ঘোষণা দিয়েছেন। জার্মান চ্যান্সেলরের ঘোষণার অর্থ, ইউরোপে গ্যাস রপ্তানিতে রাশিয়া যে পাইপলাইন বসিয়েছে, সেই নর্ড স্ট্রিম ২ পাইপলাইন চালু হবে না।

যুক্তরাজ্য যেন তিনজন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা রয়েছে তার মধ্যে রয়েছেন গেনাডি তিমচেনকো। তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনের কাছের লোক। এ নিষেধাজ্ঞার ফলে যুক্তরাজ্যে থাকা এসব ব্যাংকের টাকা ও তিন ব্যক্তির সকল সম্পত্তি বাজেয়াপ্ত হতে যাচ্ছে।  যুক্তরাজ্যের সংসদে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি হলো নিষেধাজ্ঞার প্রথম ধাপ, আমরা যা করার প্রস্তুতি নিয়েছিলাম এটি তার প্রথম সিদ্ধান্ত। যুক্তরাজ্যে এসব ব্যাংকের যে সম্পত্তি আছে তার সব বাজেয়াপ্ত করা হবে। যে সব ব্যক্তিদের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তারা যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবেন না। যে পাঁচটি ব্যাংককে যুক্তরাজ্য নিষেধাজ্ঞা দিয়েছে সেগুলো হলো,  রশিয়া, আইএস ব্যাংক, জেনারেল ব্যাংক, প্রোমসাভায়াজব্যাংক এবং ব্ল্যাক সি ব্যাংক।

জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ বলেন, ইউক্রেনের সর্বশেষ ঘটনা পরিমাপের সঙ্গে আমাদেরকে নর্ড স্টিম-২ মূল্যায়ন করতে হবে। টেকনোক্র্যাটিক মনে হলেও নর্ড স্ট্রিম-২ এর স্বীকৃতি বন্ধ করা গুরুত্বপূর্ণ  প্রশাসনিক পদক্ষেপ। প্রক্রিয়া অনুমোদন বা স্বীকৃতি দেওয়ার পূর্বে এই পাইপলাইন চালু হবে না। মঙ্গলবার বালির্নে আইরিশ প্রধানমন্ত্রী মিশেল মার্টিনের সঙ্গে আলোচনার একপর্যায়ে  জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ রাশিয়ার তৈরি এবং রাশিয়া থেকে আসা  গ্যাসলাইন নর্ড স্ট্রিম-২ এর স্বীকৃতি বন্ধ ঘোষণা করেন।

এফআইটি/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন