রবিবার, ১৫ মার্চ ২০২৬

শিরোনাম

মুনা সেন্টার অফ জ্যাকসন হাইটসের ফান্ড রেইজিং অনুষ্ঠিত

মঙ্গলবার, মার্চ ১, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: গত ২১ ফেব্রুয়ারী উডসাইডের কুইন্স প্যালসে মুনা সেন্টার অফ জ্যাকসন হাইটসের ফান্ড রেইজিং ডিনার অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন মুনা জ্যাকসন হাইটস চ্যাপ্টারের সভাপতি মুমিনুল ইসলাম মজুমদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনার ন্যাশনাল প্রেসিডেন্ট হারুন অর রশিদ, কিনোট স্পীকার বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ শায়খ আব্দুর রশিদ ওমর, বিশেষ অতিথি ছিলেন, মুনা নিউইয়র্ক নর্থ জোন সভাপতি আব্দুল্লাহ আল আরিফ, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ। অনুষ্ঠান পরিচালনা করেন, মুনা এলমহাস্ট চ্যাপ্টারের সভাপতি কায়কোবাদ কবীর। অনুষ্ঠানটির আয়োজন করে মুনা জ্যাকসন হাইটস ও এলমহাষ্ট চ্যাপ্টার।

প্রায় চারশত লোকের উপস্থিতিতে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুফতি ইসমাইল, মাওলানা শহীদুল্লাহ, মাওলানা মো: ইয়াসমিন, আব্দুল হাকিম মিয়া, আব্দুল হামিদ সোহেল, নবী হোসেন, আব্দুস সালাম, নজরুল ইসলাম। মুনা নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নিউইয়র্ক জোন শিক্ষা সম্পাদক মাওলানা ত্বোহা আমিন খান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ডা: আতাউল ওসমানী, স্যোসাল ডিপার্টমেন্ট পরিচালক এডভোকেট আবুল হাসেম, এস্টোরিয়া চ্যাপ্টার সভাপতি আবদুল্লাহ, সেক্রেটারী আব্দুস সবুরসহ আরো অনেকে।

সার্বিক সহযোগিতায় ছিলেন, নাসির উদ্দিন আহমেদ, ফখরুল ইসলাম মাছুম, আবু হক রুমি, আবু বকর সিদ্দিক, আব্দুর রহমান, প্রফেসর সোলায়মান, মো: লোকমান, ফরিদ আহমেদ, ইকবাল হায়দার, মো: আজগর আলী, আতাউর রহমান, ইঞ্জিনিয়ার ওয়ায়েজ প্রমুখ।

উল্লেখ্য: গত ২৫ জানুয়ারী জ্যাকসন হাইটসের প্রানকেন্দ্রে প্রায় ৬ হাজার বর্গফুটের ২ ফ্যামিলির বাড়ী কন্ট্রাক্ট করা হয়। যার মুল্য ছিল ১৫ লাখ ৫৩ হাজার ডলার। 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন