রবিবার, ১৫ মার্চ ২০২৬

শিরোনাম

বুয়েটের সম্ভাবনাময় তরুণ স্থপতিদের অ্যাওয়ার্ড দিল বার্জার

বুধবার, মার্চ ২, ২০২২

প্রিন্ট করুন

ঢাকা: বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের সাথে অংশীদারিত্বে ‘বার্জার অ্যাওয়ার্ড প্রোগ্রাম ফর দ্য স্টুডেন্টস অব আর্কিটেকচার বুয়েট (বিএএসএবি)’ আয়োজন করল বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড (বিপিবিএল)। অনুষ্ঠানটি রোববার (২৭ ফেব্রুয়ারি) বিকালে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে, ২০১৬-১৭ ও ২০১৭-১৮ সেশনের মোট ২২ জন শিক্ষার্থীকে চারটি বিভাগে অ্যাওয়ার্ড দেয়া হয়। ২০১৬-১৭ সেশন থেকে বার্জার ট্রাভেল গ্র্যান্ট অর্জন করেন হুমাইরা বিনতে হান্নান, ফাকিহা রিফাত বুশরা, আনিকা তাসনিয়া, নিলয় দাস ও আরিফুজ্জামান তানভীর। বার্জার বেস্ট পোর্টফোলিও অ্যাওয়ার্ড পান মো. তামজিদ হাসান খান, বার্জার প্রমিসিং ডিজাইনার অ্যাওয়ার্ড লাভ করেন মো. আরাফাত রহমান দেওয়ান ও বার্জার বেস্ট ডিজাইন অ্যাওয়ার্ড অর্জন করেন সাইদা রুয়াইদা ইসলাম। ২০১৭-১৮ সেশন থেকে বার্জার ট্রাভেল গ্র্যান্ট অর্জন করেন অমিত কৃষ্ণ সরকার, মো. ইয়াফিজ সিদ্দিকী ও সুদীপ্ত দাস। বার্জার বেস্ট পোর্টফোলিও অ্যাওয়ার্ড পান সুজাউল ইসলাম, বার্জার প্রমিসিং ডিজাইনার অ্যাওয়ার্ড লাভ করেন নাজিফা নাওয়ার সুবহা ও বার্জার বেস্ট ডিজাইন অ্যাওয়ার্ড জিতেন হুমায়রা আনান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী, বুয়েটের উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার ও বার্জার সেলস অ্যান্ড মার্কেটিংয়ের সিনিয়র জেনারেল ম্যানেজার মো. মহসিন হাবিব চৌধুরী। বুয়েটের স্থাপত্য বিভাগের প্রধান অধ্যাপক শায়ের গফুর, অধ্যাপক ক্যাথরিন ডেইজি গোমেজ, সহকারী অধ্যাপক ও বার্জার অ্যাওয়ার্ড প্রোগ্রামের সদস্য সচিব মো. মিজানুর রহমান, বার্জারের বার্জারের মার্কেটিং বিভাগের জেনারেল ম্যানেজার একেএম সাদেক নাওয়াজ, হেড চ্যানেল এনগেজমেন্ট এএমএম ফজলুর রশীদ, প্রোজেক্ট প্রোলিংকস ও বার্জার এক্সপেরিয়েন্স জোনের প্রধান শাব্বির আহমেদ, প্রোলিংকসের প্রধান মোহাম্মদ তরিকুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে সহযোগিতা করার পাশাপাশি তাদের পড়াশোনায় এগিয়ে যেতে অনুপ্রাণিত করার লক্ষ্যে বার্জার পেইন্টস এর কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বুয়েটের স্থাপত্য বিভাগের সাথে অংশীদারিত্বে ২০০৭ সালে এ উদ্যোগটি চালু করে।

রূপালী চৌধুরী বলেন, ‘এ উদ্যোগের লক্ষ্য নানা কর্মকান্ড ও বাস্তবিক জ্ঞানের মাধ্যমে তরুণ স্থপতিদের আত্মবিশ্বাস বাড়ানো ও তাদের অনুপ্রাণিত করা। আমাদের বিশ্বাস, এ অভিজ্ঞতা সম্ভাবনাময় স্থপতিদের পেশাগত জীবনে সফলতা অর্জনে প্রস্তুত ও সহায়তা করবে।’

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন