রবিবার, ১৫ মার্চ ২০২৬

শিরোনাম

হেলিকপ্টার ও যুদ্ধবিমান বিধ্বস্তে আট জনের মৃত্যু রোমানিয়ায়

বৃহস্পতিবার, মার্চ ৩, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে বুধবার (২ মার্চ) রোমানিয়ার পূর্বাঞ্চলে কৃষ্ণ সাগরের কাছে  সামরিক বাহিনীর হেলিকপ্টার ও যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে তাদের আটজনের মৃত্যু হয়েছে। সাম্প্রতিককালে এটি ছিল দেশটির বিমানবাহিনীর সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা। খবর এএফপির।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বিমান ঘাঁটি থেকে ১১ কিলোমিটার দূরে গুরা দোবরোগেই এলাকায় আইএআর ৩৩০-পুমা নামের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে ওই হেলিকাপ্টারে থাকা সাত জনের সবাই মারা গেছেন।
আকাশে টলহ মিশনের দায়িত্ব পালন কালে একটি মিগ-২১ ল্যান্সার বিমান যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রাডার থেকে হারিয়ে গেলে এ হেলিকপ্টারের সাহায্যে অনুসন্ধান অভিযান চালানো হচ্ছিল।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বুধবার (২ মার্চ) দিনের শেষ ভাগে এ যুদ্ধবিমানের সন্ধান পাওয়া যায়। এটি কৃষ্ণ সাগরের কাছে জনবিরল এলাকায় কোগিয়ালাকের অদূরে বিধ্বস্ত হয়।

তারা জানায়, এতে বিমানটিতে থাকা ৩১ বছর বয়সী পাইলট নিহত হন।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন