চলমান ডেস্ক: ইউক্রেনের সুমি ও আশপাশের এলাকায় বিমান হামলা হয়েছে। এ ঘটনায় শিশুসহ ১০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ মার্চ) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সুমি শহরের আঞ্চলিক সামরিক প্রশাসন প্রধান দিমিত্র ঝিভিৎস্কি বলেন, সোমবার রাতে এ হামলা হয়েছে।
ইউক্রেনের সুমি অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান দিমিত্র ঝিভিৎস্কি ফেসবুকে এক ভিডিও বার্তায় বলেন, স্থানীয় সময় রাত ১১টায় উত্তর-পূর্বাঞ্চলীয় শহরে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় শিশুসহ ১০ জনের বেশি নিহত হয়েছেন বলে উল্লেখ করেন তিনি।
ভিডিও শেয়ার করা ফেসবুক পোস্টে ঝিভিৎস্কি লেখেন, শিশুদের হত্যা করা হচ্ছে। এর জন্য আমরা কখনোই ক্ষমা করব না।
তবে বিবিসি বলছে, তারা স্বতন্ত্রভাবে ঝিভিৎস্কির দাবির সত্যতা যাচাই করতে পারেনি।
ইউক্রেন ও রাশিয়ার মধ্যে ১৩তম দিনে হামলা অব্যাহত রয়েছে। জাতিসংঘ জানিয়েছে, রুশ আগ্রাসন শুরুর পর থেকে ইউক্রেনে এখন পর্যন্ত ২৭ শিশুসহ অন্তত ৪০৬ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে।
আইআই/সিএন



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন