ঢাকা: ঢাকা-চেন্নাই-ঢাকা ও ঢাকা-মালে-ঢাকা রুটে ফ্লাইট সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। রোববার (১৩ মার্চ) থেকে সংস্থাটি প্রতিবেশী ভারতের চেন্নাইয়ে বর্তমানে সপ্তাহে পাঁচটি ফ্লাইটের পরিবর্তে দৈনিক ফ্লাইট চালু করবে। মঙ্গলবার (৮ মার্চ) এয়ারলাইনটির এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।
সম্প্রতি বিমান ভ্রমণকারীদের চাহিদা বৃদ্ধির প্রেক্ষিতে প্রতিষ্ঠানটি আগামী ১৬ মার্চ থেকে দ্বীপ দেশ মালদ্বীপের রাজধানী মালেতে প্রতি সপ্তাহে বিদ্যমান তিনটির পরিবর্তে চারটি ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে।
ইউএস-বাংলা এয়ারলাইন্স এসব রুটে ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ বিমান পরিচালনা করবে।
বর্তমানে ইউএস-বাংলা প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত দুবাই, মাস্কাট, দোহা, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, চেন্নাই ও চীনের গুয়াংজুতে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করছে। এ ছাড়া ইউএস-বাংলা শিগগিরই কলম্বো, দিল্লী, আবুধাবি, জেদ্দা, রিয়াদ, দাম্মাম ও মদিনায় ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন