নিউইয়র্ক (কুইন্স): ৫ মার্চ শনিবার কুইন্সের উডহ্যাভেন বুলেভার্ডে অবস্থিত জয়া পার্টি হলে সানিসাইড মুসলিম সেন্টারের ফান্ডরেইজিং ডিনার সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আবু হুরায়রা মসজিদের খতিব ও ইমাম মাওলানা ফায়েক উদ্দিন। ফান্ডরেইজিং ডিনারের মূল আয়োজক এশিয়া ফুডস এবং প্রোপ্রাইটর জনাব মাহমুদ চৌধুরী মাসুম এর সভাপতিত্বে ও আইটিভি অনুষ্ঠান পরিচালক আবু সালেহ শোয়াইব এর উপস্থাপনায় মে উপস্থিত ছিলেন আবু হুরায়রা মসজিদের প্রেডিডেন্ট আব্দুর রশিদ ও সেক্রেটারী নবীন হোসেন।
অনুষ্ঠানের শুরুতে সানিসাইড মুসলিম সেন্টারের সাবেক সভাপতি আব্দুল হামিদ সোহেল সকলকে স্বাগত জানিয়ে ২২ বছরের পুরানো মসজিদ বাড়ী ক্রয়ের মাধ্যমে নিজস্ব জায়গায় মসজিদ প্রতিষ্ঠার কাজে সকলকে এগিয়ে আসার আহবান জানান। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি এস.এম পারভেজুর রহমান মসজিদের ইতিহাস তুলে ধরেন এবং প্রতিষ্ঠালগ্ন থেকে যারা আল্লাহর ঘরের সাথে জড়িত ছিলেন জনাব আবুল কাসেম, আবু তালিব, আব্দুল ওয়াদুদ, নজরুল ইসলাম, আবুল হাশেম বুলবুলসহ অন্যান্যদের নাম ও অবদানের কথা উল্লেখ করেন। তিনি আল্লাহর ঘরের স্থায়ী বাড়ী ক্রয়ের উদ্যোগকে সাফল্যমন্ডিত করার জন্য এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, আগামী প্রজন্মকে ইসলামি তাহজীব-তামাদ্দুনে গড়ে তুলতে হলে ইসলামিক সেন্টারের বিকল্প নেই।
সেন্টারের সাধারণ সম্পাদক নাসির হায়দার বাড়ী ক্রয়ে ১.২ মিলিয়ন ডলার ও আনুসাঙ্গিক ব্যয়ের বিস্তারিত বিবরণ দিয়ে বলেন, সানিসাইড মুসলিম সেন্টার স্থায়ীভাবে আল্লাহর ঘর প্রতিষ্ঠা অত্র এলাকার মুসল্লিদের দীর্ঘদিনের স্বপ্ন ছিলো। আল্লাহর অশেষ রহমতে ৪৮-১৯,৩৯ ষ্ট্রিটে বাড়ী ক্রয়ের উদ্দেশ্যে ইতিমধ্যে কন্ট্রাক্ট করা হয়। স্বল্পসময়ের মধ্যে আমরা বাড়িটি ক্লোজ করতে হবে। এ জন্য আমোদেরকে প্রায় ২ মিলিয়ন ডলার গুনতে হবে। বাড়ী ক্রয়ের লক্ষ্যে সাদাকাহ অথবা কর্জে হাসানাহ প্রদানে কমিউনিটির সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
প্রধান অতিথি মাওলানা ফায়েকউদ্দিন বলেন, মানুষের যতবেশী ধনসম্পদ তত কম শান্তি হয়। জীবন ও মৃত্যুর মালিক যেই আল্লাহ তিনি আমাদের নির্দেশনা দিয়েছেন কিভাবে সম্পদ খরচ করতে হবে। আমরা কিছুই পরিবর্তন করতে পারবো না আল্লাহর অনুমতি ছাড়া। তিনি বলেন, আমাদের লক্ষ্য পরকালের জীবন। দুনিয়ার সব কামনা বাসনা পুর্ণ হয় না, এখানে অতৃপ্তি থেকে যায়। আমরা যে তৃপ্তি পেতে চাই তা ভোগের মধ্যে নয়- ত্যাগের মধ্যে।
আল্লাহর প্রতি আমাদের প্রতিমুহুর্তে কৃতজ্ঞ থেকে এর পুরস্কার পরকালে আশা করা যায়। তিনি সকলকে সানিসাইড মুসলিম সেন্টারের স্থায়ী জায়গা ক্রয়ের উদ্যোগকে সহায়তা করার উৎসাহ প্রদান করেন। অনুষ্ঠানে এপেটাইজার ও ডিনারের জন্য আলাদা সময় দেয়া হয়। মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে অনুষ্ঠানের ¯পন্সর এশিয়া ফুডস, ইত্যাদি বাজার এন্ড গ্রিল, এনওয়াইসি ইন্সুরেন্স গ্রুপ, প্রিমিয়াম ফুডস, ডিএইচ হোম কেয়ার ও আব্দুর রশিদ সাহেবের মেঘনা ট্রাভেলসকে ধন্যবাদ দেয়া হয়। সেন্টারের পক্ষ থেকে সকল মুসলিম ভাইবোনদের জেল একাউন্ডে এ প্রে অনুদানের অনুরোধ জানানো হয় এবং ৬৪৬-৯৪২-০৭৭২ অথবা ৬৪৬-৬৪৪-২৫৫৭ নম্বারে যোগাযোগ পরামর্শ দেয়া হয় এবং আগ্রহীদের লাইফ মেম্বার হওয়ার আহবান জানানো হয়।
আগামী ২০ মার্চ মাগরিবের পর সানিসাইড মুসলিম সেন্টারে রমাদ্বান পুর্ব ফান্ডরেইজিং ডিনারে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন