শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

শিরোনাম

নিউইয়র্কে নির্মাণ হবে স্থায়ী শহিদ মিনার,সহযোগিতা চাইলেন কনসাল জেনারেল

শনিবার, মার্চ ১২, ২০২২

প্রিন্ট করুন

ঢাকা: নিউইয়র্কে বাংলাদেশের নবনিযুক্ত কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম নিউইয়র্ক অ্যাসেম্বলিম্যান ডেভিড উইপ্রিনের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকারের সময় বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যেকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নানা বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় ড. মোহাম্মদ মনিরুল ইসলাম নিউইয়র্ক সিটির উপযুক্ত স্থানে একটি স্থায়ী শহিদ মিনার নির্মাণের লক্ষ্যে ডেভিড উইপ্রিনের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন। শনিবার (১২ মার্চ) নিউইয়র্কের কন্সুলেট অফিস এ তথ্য জানায়।

আলোচনায় দু’দেশের ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি, জলবায়ু পরিবর্তন বিষয়ক সহযোগিতা ও রোহিঙ্গা ইস্যু প্রাধান্য পায়। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সহযোগিতা ও সমর্থনের জন্য তিনি আমেরিকার সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

আলোচনাকালে তিনি অ্যাসেম্বলিম্যান ডেভিড উইপ্রিনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের চিত্র তুলে ধরেন।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি হওয়ায়, এ বছরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে কনসাল জেনারেল আগামীতে দু’দেশের মধ্যেকার বিরাজমান সহযোগিতার ক্ষেত্রসমূহ আরো সুদৃঢ় ও সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

কনসাল জেনারেল ড. ইসলাম অ্যাসেম্বলিম্যান ডেভিড উইপ্রিনের নির্বাচনী এলাকায় বসবাসরত বাংলাদেশী কমিউনিটির স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তার সক্রিয় ও গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। এ ছাড়া তিনি অ্যাসেম্বলিম্যান ডেভিড উইপ্রিনকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

এ সময় কনস্যুলেট জেনারেলের কাউন্সেলর আয়েশা হক উপস্থিত ছিলেন।

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন