শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

২৮ মার্চ বাম গণতান্ত্রিক জোটের হরতালে সমর্থন বাসদ চট্টগ্রামের

সোমবার, মার্চ ১৪, ২০২২

প্রিন্ট করুন

চট্টগ্রাম: ভোজ্যতেল-চাল-ডাল-পিঁয়াজসহ খাদ্যপণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধি প্রতিরোধ ও
গ্যাস-বিদ্যুৎ-পানির মূল্যবৃদ্ধির অপতৎপরতা বন্ধে আগামী ২৮ শে মার্চ বাম গণতান্ত্রিক জোটের ডাকা আধা দিন হরতালের সমর্থনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাসদ চট্টগ্রাম জেলা।

শনিবার (১২ মার্চ) বিকালে সিটির নিউমার্কেট মোড়ে এ সমাবেশে অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন বাসদ চট্টগ্রাম জেলার ইনচার্জ আল কাদেরী জয়, সদস্য মহিন উদ্দিন। পরিচালনা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রায়হান উদ্দিন।

সমাবেশে বক্তারা বলেন, ‘দ্রব্যমূল্যের উর্ধগতিতে নাভিশ্বাস উঠেছে জনজীবনে। বিভিন্ন ছুতোয় খাদ্যপণ্যসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে চলেছে সরকার। বাজারে কৃত্রিম সংকট তৈরি করে চাল, তেল, ডাল, পিয়াজ,পরিবহন ভাড়া, রান্নার গ্যাস ও শিক্ষার ব্যায় বৃদ্ধির চাপে পড়ে  সাধারণ মানুষের জীবনে তীব্র অনিশ্চয়তা তৈরি হয়েছে। সরকার নতুন করে পায়তারা করছে গ্যাস-বিদ্যুৎ-পানির দাম বাড়ানোর। এ সময়ে মূল্যবৃদ্ধির এ সিদ্ধান্ত সরকারের জনবিরোধী ও স্বার্থান্বেষী চরিত্র আমাদের সামনে স্পষ্ট করে। আজকে এ মূল্যবৃদ্ধির চক্রান্ত রুখে দিতে দরকার সকলের ঐক্যবদ্ধ সংগ্রাম।’

সমাবেশে বক্তারা ভোজ্যতেল-চাল-ডাল-পিঁয়াজসহ খাদ্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি প্রতিরোধ ও
গ্যাস-বিদ্যুৎ-পানির মূল্যবৃদ্ধির অপতৎপরতা বন্ধে আগামী ২৮ মার্চ বাম গণতান্ত্রিক জোট আহুত অর্ধদিবস হরতালে সর্বস্তরের জনগণকে অংশ নেয়ার আহবান জানান।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন