বরিশাল: বরিশালের পিরোজপুর শহরের পৌর এলাকায় রাজারহাট পুকুর থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) রাত ১০ টার দিকে পিরোজপুর পৌরসভার ৪ নম্বর ওর্য়াডের রাজারহাট একালার নুরু খানের পুকুর থেকে গৃহবধূ প্রিয়াঙ্কা দাসের (২৪) লাশ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। নিহত গৃহবধূ প্রিয়াঙ্কা দাস রাজারহাট এলাকার বাসিন্দা লিটন সাহার স্ত্রী।
পৌর কাউন্সিলর শহিদুল ইসলাম সিকদার জানান, প্রিয়াঙ্কা আজ সন্ধ্যায় ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরিবারের সদস্যরা তাকে খোঁজা-খুঁজি করে পায়নি। পরে ঘরের পাশ্ববর্তী নুরু খানের পুকুর পাড়ে গৃহবধূ প্রিয়াঙ্কার পায়ের জুতা দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসকে ফোন দেয় পরিবারের লোকজন। তারা এসে পুকুর থেকে প্রিয়াঙ্কাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
পিরোজপুর জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. শান্ত হাওলাদার জানান, গৃহবধূকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে তবে ময়নাতদন্তের পরে বিস্তারিত জানানো যাবে।
পিরোজপুর সদর থানার ওসি আ.জ.মো. মাসুদুজ্জামান মিলু জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
তুহিন/আইআই/সিএন



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন