চলমান ডেস্ক: রাশিয়ার আগ্রাসন মোকাবেলায় ইউক্রেনের প্রতি সমর্থন প্রকাশ করেছেন আমেরিকার সাবেক দুই প্রেসিডেন্ট ডেমোক্রেট বিল ক্লিনটন ও রিপাবলিকান জর্জ ডব্লিউ বুশ। শুক্রবার (১৮ মার্চ) শিকাগোতে ইউক্রেনের একটি গির্জা সফর করে তাদের সমর্থন ব্যক্ত করেন তারা। খবর এএফপির।
এ দুই প্রেসিডেন্ট ইউক্রেনের পতাকার রঙের নীল ও হলুদ ফিতা পরে ক্যাথলিক চার্চ অব সেন্টস ভলোদিমির অ্যান্ড ওলহার সামনে দেশটির জাতীয় প্রতীক সূর্যমুখী ফুলের পুষ্পস্তবক অর্পণ করেন।
ক্লিনটনের টুইটার একাউন্টে দেয়া এ সফরের এক ভিডিও বার্তায় বলা হয়, ‘রাশিয়া গত মাসে তাদের প্রতিবেশি দেশের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর তাদের এমন পদক্ষেপের লক্ষ্য ‘ইউক্রেনের জনগণের প্রতি সংহতি জানানো।’
ওই টুইটার বার্তায় বলা হয়, ‘স্বাধীনতার জন্য ও নিপীড়নের বিরুদ্ধে ইউক্রেনের লড়াইয়ে তাদের দেশের জনগণের পাশে রয়েছে আমেরিকা।’
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন