চলমান ডেস্ক: ব্রুকলিনে এক ইয়ামেনী ডেলির ভেতরে বন্দুক হামলার ঘটনা ঘটেছব। এতে এক ব্যক্তিকে (২৮) গুলি করে জখম করা হয়েছে। পরে তাকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। রোববার (২০ মার্চ) পূর্ব নিউইয়র্কের পিটকিন এভিনিউ এবং ওয়ায়োনা স্ট্রিটের কোণে এএইচ গ্রোসারিতে প্রবেশ করে একাধিকবার গুলি চালায় বন্দুকধারী।
দোকানটির সহযোগী ঘামদান মাশরাহ বলেন, আচমকা এক ব্যক্তি দোকানে প্রবেশ করে গুলি চালাতে শুরু করে। এতে এক ব্যক্তি আহত হোন। পনে পুলিশের জরুরি সেবায় কল করা হলে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
দোকানের মালিক বুরহান মাশরা বলেন, আমি দোকানে দাঁড়িয়ে কফি পান করছিলেন। আহত ব্যক্তির থেকে কেবল এক হাত দূরে ছিলাম। চোখের সামনেই গুলির আঘাতে লোকটি রক্তাক্ত হয়ে পড়েছিলো। যেটি দুঃস্বপ্ন ভেবে মুছে দিতে চাই।
পুলিশ জানিয়েছে, হামলার পর সন্দেহভাজন পালিয়া যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয় নি। তবে পুলিশ যাবতীয় আলামত সংগ্রহ করেছে। যেগুলো বিচার বিশ্লেষণ করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় পুলিশ।
আইআই/সিএন



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন