বুধবার, ১৮ মার্চ ২০২৬

শিরোনাম

করোনায় নিউইয়র্কে মৃত্যু ছাড়লো ৭০ হাজার

সোমবার, মার্চ ২১, ২০২২

প্রিন্ট করুন

নিউইয়র্ক: করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এখনো পর্যন্ত অন্তত ৭০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি রোববার (২০ মার্চ) তথ্য জানিয়েছে।

সিডিসি জানায়, করোনার শুরু থেকে শুক্রবার (১৮ মার্চ) পর্যন্ত রাজ্যজুড়ে ৬৯ হাজার ৯৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ওমিক্রনে আক্রান্তের পর রাজ্যজুড়ে বেড়ে যায় মৃত্যুর সংখ্যা। 

সিডিসি আরো জানায়,দেশের সব রাজ্যের মধ্যে মৃত্যুহারে নিউইয়র্ক ১১তম।  প্রতি ১ লক্ষ বাসিন্দাদের মধ্যে মৃত্যুর সংখ্যা ৩৪৮ জন। মিসিসিপিতে বর্তমানে সর্বোচ্চ মৃত্যুর হার রয়েছে। যেখানে প্রতি লাখে মারা গেছেন ৪১২ জন। আর প্রতি লাখে মৃত্যুর হিসেবে নিউইয়র্কের নিউ জার্সিতে ৩৭৩, ব্রঙ্কসের ৩৭০, ব্রুকলিনের ৩৫৬, কুইন্সে ৩৩৮, স্টেটেন আইল্যান্ডের ২৯৪, ম্যানহাটনের ২২৮ জন।

সিটি ইউনিভার্সিটি অফ নিউইয়র্কের গ্র্যাজুয়েট স্কুল অফ পাবলিক হেলথের ডিন ড. আয়মান এল-মোহান্দেস রাজ্যজুড়ে করোনায় ৭০ হাজার মৃত্যুর গভীর শোক প্রকাশ করে বলেন, করোনার প্রাথমিক দিকে নিউইয়র্কে প্রচুর মৃত্যু হয়েছিলো। বিশেষ করে এর প্রভাব পড়েছিলো হাসপাতালের চিকিৎসাক, পরিচ্ছন্নতাকর্মী,গণপরিবহন চালকসহ জরুরি সেবায় নিয়োজিতদের উপর।  তবে দ্রুত টিকাকরণ ও মাস্ক বাধ্যতামূলক পরিস্থিতি নিয়ন্ত্রণে যথেষ্ট ভূমিকা রেখেছে। 

এইদিকে সিটি গভর্নর ক্যাথি হোচুল বলেছেন, এই মৃত্যু আমাদের জন্য ভয়ঙ্কর ও বেদনার। আমরা চাইনা আমাদের আর একটি মানুষকেও হারাতে। ইতিমধ্যে করোনা পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণের দিকে এসেছে। আমরা সকলের টিকা নিশ্চিত করছি। কেউ টিকা না নিলে দ্রুত টিকা নিন। 

সিটি গভর্নর আরো বলেন, আপনারা সব সময় সতর্ক থাকবেন। পরিস্থিতি আবার খারাপ হতে সময় লাগবে না। তাই আমাদের নিজের থেকে তৎপর হতে হবে। সঠিক সুরক্ষা ব্যবস্থা অনুসরণ করতে হবে। 

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন