শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

ইজিয়াম শহর দখলে নিয়েছে রাশিয়া

বৃহস্পতিবার, মার্চ ২৪, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: যুদ্ধে ইউক্রেনের গুরুত্বপূর্ণ ইজিয়াম শহর দখলে নেওয়ার দাবি করেছে রাশিয়া। বৃহস্পতিবার (২৪ মার্চ) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। 

তবে এই দাবি অস্বীকার করে ইউক্রেনের কমান্ডার-ইন-চিফ ভ্যালেরি জালুঝনির উপদেষ্টা লিদমিলা দোলহোনভস্কা বলেন, ইজিয়ামে এখনো যুদ্ধ চলছে।  

খারকিভ এবং পূর্ব ইউক্রেনের রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদী অঞ্চল লুহানস্ক ও দোনেৎস্কে প্রবেশের প্রধান দ্বার এই ইজিয়াম শহর।

গত সপ্তাহে এই শহরে রুশ সেনাদের সঙ্গে ইউক্রেন সেনাদের ব্যাপক যুদ্ধ শুরু হয়। এরপর থেকে ইজিয়ামের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যায়।

প্রসঙ্গত, ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু হয় গত ২৪ ফেব্রুয়ারি। এক মাস ধরে চলা এই যুদ্ধে বহু হতাহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে কোটি মানুষ।

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন