শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

রুশ সেনারা যাতে নেটো এলাকায় না ডুকে: বাইডেন

রবিবার, মার্চ ২৭, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন,”রুশ সেনারা যাতে নেটো এলাকায় না ডুকে। যদি তারা এমনটা করেন তবে পরিস্থিতি ভয়াবহ হবে। নেটো এলাকার এক ইঞ্চি জায়গায় পা রাখার কথা ভুলেও ভাববে না (রুশ সেনা)।”

শনিবার (২৬ মার্চ) ইউরোপের তিন দিনের কূটনৈতিক সফরের শেষ দিনে পোল্যান্ডের রাজধানী ওয়ারশে বৈঠক করেন বাইডেন। পোল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে সেই বৈঠকের শেষে এসব কথা বলেন বাইডেন।

রুশ প্রেসিডেন্ট পুতিনকে ‘কসাই’ হিসেবে আখ্যা দিয়ে বাইডেন বলেন, ” এই লড়াই স্বৈরাচার বনাম গণতন্ত্রের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি সবচেয়ে বড় যুদ্ধ। আর এর জন্য দায়ী রুশ প্রেসিডেন্ট।”

আমেরিকা, পোল্যান্ড এবং ইউক্রেনের জাতীয় পতাকা নীচে দাঁড়িয়ে তিনি বলেন, “এই যুদ্ধের জন্য ঐক্যবদ্ধ হতে হবে। রাশিয়ার নিষ্ঠুরতার বিরুদ্ধে আমাদের এক হতে হবে।”

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন