শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

লোহাগাড়ায় লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিট ও খান ফাউন্ডেশনের চক্ষু ক্যাম্প

সোমবার, মার্চ ২৮, ২০২২

প্রিন্ট করুন

লোহাগাড়া, চট্টগ্রাম: স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের সহযোগিতায় খান ফাউন্ডেশন আয়োজিত লোহাগাড়ার চুনতির সীরাত ময়দানে চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিনামূল্যে চক্ষু ক্যাম্প (২৬ মার্চ) দিন্যবাপী অনুষ্ঠিত হয়েছে।

এতে এলাকার সুবিধা বঞ্চিত এক হাজার ২০০ জন রোগীকে বিভিন্ন চক্ষু রোগের চিকিৎসা সেবা দেয়া হয়। এদের মধ্যে ১২৪ জন রোগীকে ছানি অপারেশনের জন্য সনাক্ত করা হয় ও পর্যায়ক্রমে চট্টগ্রাম লায়ন্স হসপিটালে সনাক্তকারী রোগীদের অপারেশনের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এ ছাড়া বিনামূল্যে ৩৩৪ জন রোগীকে চশমা ও প্রায় ৭০০ রোগীকে ওষুধ বিতরণ করা হয়।

এ সময় আইপিপি ও জোন চেয়ারপার্সন লায়ন লায়ন পারভীন মাহমুদ, রিজিওন চেয়ারপার্সন লায়ন জাহানার বেগম, রিজিওন চেয়ারপার্সন লায়ন স্বপন কুমার বিশ্বাস, ক্লাব ভাইস প্রেসিডেন্ট লায়ন জামাল উদ্দিন, ক্লাব ডিরেক্টর লায়ন সুরাইয়া জান্নাত, সদস্য লায়ন সিজারুল ইসলাম, সিএলএফের ডাক্তার, খান ফাউন্ডেশনের উর্ধ্বতন কর্মকর্তা, স্বেচ্ছাসেবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন