চলমান ডেস্ক: নিরাপত্তায় আঘাত হানতে পারে এমন আশঙ্কা থেকে রাশিয়ার অ্যান্টিভাইরাস নির্মাতা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ল্যাবকে জাতীয় নিরাপত্তা হুমকির তালিকায় অন্তর্ভুক্ত করেছে যুক্তরাষ্ট্র।
দেশটির ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি) ক্যাসপারস্কি অ্যান্টিভাইরাসের বিরুদ্ধে গোপনে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহের অভিযোগে এ সিদ্ধান্ত নিয়েছে। নিরাপদ থাকতে ক্যাসপারস্কি ল্যাবের তৈরি অ্যান্টিভাইরাস ব্যবহারে না করেছে তারা।
এক বিবৃতিতে ক্যাসপারস্কি ল্যাব জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার আক্রমণের কারণে রাজনৈতিক ভিত্তিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশনের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফেডারেল কমিউনিকেশনস কমিশন এবং অন্য যেকোনো নিয়ন্ত্রক সংস্থার উদ্বেগ মোকাবিলার জন্য যুক্তরাষ্ট্রের সরকারি প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে ক্যাসপারস্কি ল্যাব।
ক্যাসপারস্কি ল্যাব ছাড়াও চায়না টেলিকম এবং চায়না মোবাইল ইন্টারন্যাশনাল ইউএসএকেও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা হুমকির তালিকায় অন্তর্ভুক্ত করেছে এফসিসি। এর আগে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে এবং জেডটিইকে হুমকির তালিকায় অন্তর্ভুক্ত করেছিল সংস্থাটি।
আইআই/সিএন



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন