শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

ডিইপিজেডে পোশাক শিল্পে সাড়ে নয় মিলিয়ন ডলার বিনিয়োগ বিটপী গ্রুপের

বুধবার, মার্চ ৩০, ২০২২

প্রিন্ট করুন

ঢাকা: বিটপী গ্রুপের সহ প্রতিষ্ঠান মেসার্স সোনার ম্যানুফ্যাকচারিং লিমিটেড ঢাকা রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকায় নয় দশমিক ৫৮ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে তৈরি পোশাকের একটি শিল্প স্থাপন করতে যাচ্ছে। শতভাগ বাংলাদেশি মালিকানাধীন এ কোম্পানিটি বছরে দুই দশমিক ৯৩ মিলিয়ন পিস ওভেন এবং নিট পোশাক (জ্যাকেট, বটম) উৎপাদন করবে। কারখানাটিতে এক হাজার ৫৫১ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ও সোনার ম্যানুফেকচারিং সোমবার (২৮ মার্চ) ঢাকার বেপজা কমপ্লেক্সে এ লক্ষ্যে একটি চুক্তি সই করেছে। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ ও সোনার ম্যানুফেকচারিংয়ের ব্যবস্থাপনা পরিচালক চুক্তিতে সই করেন।

উল্লেখ্য, বিটপী গ্রুপের তিনটি প্রতিষ্ঠান ইপিজেডে তাদের ব্যবসায় পরিচালনা করছে। বিশ্বের শীর্ষ স্থানীয় পরিবেশবান্ধব লিড প্লাটিনাম সার্টিফাইড কারখানা মেসার্স রেমি হোল্ডিংস লিমিটেড ২০১৬ সালে আদমজী ইপিজেডে তাদের ব্যবসায় শুরু করে। এ গ্রুপের আরো দুইটি কোম্পানি মেসার্স বারিধি গার্মেন্টস লিমিটেড কুমিল্লা ইপিজেডে ও মেসার্স ক্রয়ডন-কউলুন ডিজাইনস লিমিটেড ঢাকা ইপিজেডে তাদের ব্যবসায় পরিচালনা করছে।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন