রবিবার, ১৫ মার্চ ২০২৬

শিরোনাম

তিনটি স্যাটেলাইট উৎক্ষেপণ চীনের

বুধবার, মার্চ ৩০, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: মহাকাশে তিনটি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে চীন। বুধবার (৩০ মার্চ) সে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে স্থাপিত জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে এগুলো উৎক্ষেপণ করা হয়। খবর সিনহুয়ার।

বেইজিং সময় সকাল ১০:২৯ টায় লং মার্চ-১১ নামের একটি ক্যারিয়ার রকেটযোগে এ তিন স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় ও সেগুলো পরিকল্পনা অনুযায়ী কক্ষপথে প্রবেশ করেছে।

তিয়ানপিং-২এ, তিয়ানপিং-২বি ও তিয়ানপিং-২সি নামের তিনটি স্যাটেলাইট মহাকাশে বায়ুমন্ডলের পরিবেশ জরিপ ও কক্ষপথ সংক্রান্ত পূর্বাভাস মডেল সংশোধনের মত সেবা দেবে।

এটি লং মার্চ রকেট সিরিজের ৪১৩তম মিশন।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন