চট্টগ্রাম: চট্টগ্রামের ইমপেরিয়াল হাসপাতাল শ ভারতের হাসপাতাল চেইন এ্যাপোলো হসপিটালসেরর মধ্যে আনুষ্ঠানিকভাবে রোববার (৩ এপ্রিল) একটি চুক্তি সই হয়েছে। ইমপেরিয়াল হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার রবিউল হোসেন এবং এ্যাপোলো হসপিটালসের পক্ষে গ্রুপ প্রেসিডেন্ট অনকোলজি এন্ড ইন্টারন্যাশনাল হেড দীনেশ মাধবান চুক্তিতে সই করেন। এ সময় উপস্থিত ছিলেন ইমপেরিয়াল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আমজাদুল ফেরদৌস চৌধুরী, বোর্ড মেম্বার এমএ মালেক, শওকত হোসেন, ইফতেখার উদ্দিন চৌধুরী ও নাফিদ নবী।
চুক্তির উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, ইমপেরিয়াল হাসপাতালের অপারেশন ও ম্যানেজমেন্ট এ্যাপোলো হসপিটালসের সার্বিক তত্বাবধানে পরিচালিত হবে।হাসপাতালটি এ্যাপোলো-ইমপেরিয়াল হাসপাতাল নামে পরিচালিত হবে; যাতে উন্নত ও বৃহত্তর পরিসরে মানসম্পন্ন স্বাস্থ্য সেবার প্রসার সম্ভব হয়।
এ্যাপোলো হসপিটালস ভারতের অগ্রগামী স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠান; যার গত ২৮ বছর ধরে বিশ্বব্যাপী ৭৪টি হাসপাতালে উন্নত মানের স্বাস্থ্য সেবা দেয়ার অনবদ্য রেকর্ড রয়েছে।
এ পার্টনারশীপ সম্পর্কে দীনেশ মাধবান বলেন, ‘ইমপেরিয়াল হাসপাতালের সাথে এ পার্টনারশীপে আমরা গর্বিত। বাংলাদেশে এ্যাপোলো হাসপাতালের প্রায় দুই দশকের হাসপাতাল পরিচালনার অভিজ্ঞতা রয়েছে ও হাজারো রোগীদের চিকিৎসা সেবা দেয়া হয়েছে। বাংলাদেশীদের কাছে এ্যাপোলো হাসপাতাল আশার আলো হয়ে আছে। ক্লিনিক্যাল শ্রেষ্ঠত্ব ও মেডিক্যাল দক্ষতার বিশাল অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশে সর্বোচ্চ মানের স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ আমাদের অঙ্গীকার।
রবিউল হোসেন বলেন, ‘এ্যাপোলো গ্রুপের সাথে এ চুক্তি সইয়ের মাধ্যমে বাংলাদেশে প্রত্যাশিত মান সম্পন্ন স্বাস্থ্য সেবা দেয়ার এক নতুন অধ্যায়ের সূচনা হল।’
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন