ফেনী: ফেনী থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি, থ্রীপিস ও লেহেঙ্গা উদ্ধারসহ একজন চোরাকারবারীকে আটক করেছে র্যাব-৭ চট্টগ্রাম।
ফেনী মডেল থানা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর থেকে মো রবিউল আলম (৩৫) নামের ওই চোরাকারবারীকে আটক করা হয়। সে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার বিজয়করার আব্দুল জলিলের পুত্র।
র্যাব ৭ জানায়, কয়েক জন চোরাকারবারী ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ভারতীয় কাপড় নিয়ে কাভার্ডভ্যানে ফেনী-কুমিল্লা হয়ে বিক্রির উদ্দেশ্যে চট্টগ্রামের দিকে আসছে- এমন খবরের ভিত্তিতে ফেনী মডেল থানা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ী তল্লাশী করে মো রবিউল আলমকে আটক করে। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেখানো ও সনাক্তমতে তার দখলে থাকা কাভার্ডভ্যানে চোরাইকৃত মোট তিন হাজার ৮৬৫ পিস ভারতীয় শাড়ি, এক হাজার ২২০ পিস থ্রীপিস, ১১০ পিস ভারতীয় লেহেঙ্গা ও বিভিন্ন রংয়ের ছয় রোল গজ কাপড় উদ্ধার, তাকে গ্রেফতার ও কাভার্ডভ্যানটি জব্দ করা হয়।
উদ্ধারকৃত চোরাই কাপড়ের দাম প্রায় এক কোটি ২০ লাখ টাকা।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন