চট্টগ্রাম: বিকেএমইএ’র সহ-সভাপতি ও ফোর এইচ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গাওহার সিরাজ জামিল দেশের রফতানি বাণিজ্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৭-১৮ অর্থবছরে তৈরি পোশাক (নীটওয়্যার) খাতে মেসার্স ফোর এইচ ফ্যাশন লিমিটেডের পক্ষে জাতীয় রফতানি ট্রফি (রৌপ্য) এবং মেসার্স ফোর এইচ ডাইং এন্ড প্রিন্টিং লিমিটেডের পক্ষে জাতীয় রফতানি ট্রফি (ব্রোঞ্জ) গ্রহণ করেছেন।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকালে রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের গ্রান্ড বলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বঙ্গভবন থেকে সংযুক্ত ছিলেন রাষ্ট্রপতি মো আবদুল হামিদ।
বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রপ্তানি উন্নয়ন ব্যুরো ঢাকার ভাইস চেয়ারম্যান এএইচএম আহসান, এফবিসিসিআই এর সভাপতি মো জসিম উদ্দিন, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।
উল্লেখ্য, মেসার্স ফোর এইচ ফ্যাশন জাতীয় রপ্তানী ট্রফিতে ২০০৫-২০০৬, ২০০৬-২০০৭, ২০১৫-১৬, ২০১৬-১৭ সালে যথাক্রমে স্বর্ণ ও রৌপ্য পদক, ২০০৮-২০০৯ সালে স্বর্ণ, ২০১১-১২ সালে ব্রোঞ্জ পদক লাভ করে। এছাড়া গাওহার সিরাজ জামিল টানা কয়েক বার সিআইপি নির্বাচিত হয়েছেন। তিনি সার্ক চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্টির আজীবন সদস্য, চট্রগ্রাম আবাহনী ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া, ধর্মীয় ও জনকল্যানমূলক প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন