সোমবার, ১৬ মার্চ ২০২৬

শিরোনাম

সিলেটে পরিবহন ধর্মঘটের ডাক রোববার থেকে

শনিবার, এপ্রিল ৯, ২০২২

প্রিন্ট করুন

সিলেট: সিলেটে আগামী রোববার (১০ এপ্রিল) থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের নেতারা।

বিআরটিএ এর সিলেট অফিসের দুই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও হয়রানির অভিযোগ এনে তাদের প্রত্যাহারের দাবিতে এ কর্মবিরতি পালন করবেন বলে জানিয়েছেন পরিবহন শ্রমিকেরা।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাত ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক আলী আকবর রাজন।

তিনি জানান, “বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকালে দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টে অবস্থিত জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে ‘সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ’র এক জরুরি সভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়।

পরিবহন শ্রমিক নেতাদের দাবি, সিলেটের বিআরটিএ এর কর্মকর্তা (এডি) সানাউল হক ও রেকর্ড রুমের কর্মচারী দেলোয়ার দুর্নীতি করছেন। বিভিন্ন সময় এ দুই কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি জানানো হলেও পরিবহন শ্রমিকদের সেই দাবি পূরণ করা হয়নি। তাই বাধ্য হয় তারা সিলেটে অনির্দিষ্টকালের কর্ম বিরতির ডাক দিয়েছেন।

পরিহবন শ্রমিক নেতারা বলেন, ‘দাবি মানা না হলে, রোববার সকাল থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন কর্ম বিরতি পালন করা হবে।’

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন