রবিবার, ১৫ মার্চ ২০২৬

শিরোনাম

ব্রঙ্কসে স্কুল ছাত্রী নিহতের ঘটনায় অভিযুক্ত আটক

রবিবার, এপ্রিল ১০, ২০২২

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক: নিউইয়র্কের ব্রঙ্কসে একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বাইরে বন্দুক হামলায় স্কুল ছাত্রী নিহতের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৯ এপ্রিল) সকালে তাকে আটক করা হয়। আটককৃত ওই ব্যক্তির নাম জেরেমিয়া রায়ান (১৭)। তার বিরুদ্ধে হত্যা, খুনের চেষ্টা এবং অস্ত্র মামলা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সিটি পুলিশ কমিশনার কিচ্যান্ট সেওয়েল। তিনি বলেন, বন্দুক হামলায নিহতের পরিচয় জানতে পেরেছে পুলিশ। তার নাম অ্যাঞ্জেলিহ ইয়াম্বো। এছাড়া ঘটনায় আহত অপর দু’জন সুস্থ আছেন। এ ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে। 

এর আগে, স্থানীয় সময় শুক্রবার (৮ এপ্রিল) বিকেলে ১ টা ৪৫ মিনিটে পূর্ব ১৫৬ তম স্ট্রিটে সাউথ ব্রঙ্কস এডুকেশনাল ক্যাম্পাসের বাইরে তিনজনের উপর বন্দুক হামলার ঘটনা ঘটে। 

পরে হামলায় আহত অবস্থায় তিনজনকে লিংকন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় চিকিৎসক অ্যাঞ্জেলিহ ইয়াম্বোকে মৃত ঘোষণা করেন। আহত ছাত্রীর পায়ে গুলি লাগে এবং ছাত্র নিতম্বে আঘাত পায়।
আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন