ঢাকা: র্যাবের ওপর নিষেধাজ্ঞার কারণে চাইলেও আইনের বাধায় মার্কিন সহায়তা পাবে না সংস্থাটি। লেহি আইন নিষেধাজ্ঞা প্রাপ্ত কোন সংস্থাকে সহায়তা দিতে পারবে না যুক্তরাষ্ট্র। এর ফলে বাংলাদেশের অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী বা বিচারিক বিভাগকে প্রশিক্ষণ দেওয়ার বিষয়টি বিবেচনার অনুরোধ করেছে বাংলাদেশ।
সোমবার (১১ এপ্রিল) নিজ দফতরে সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরের বিষয়ে আলাপকালে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন একথা বলেন। গত ৪ থেকে ৯ এপ্রিল পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন এবং পররাষ্ট্র সচিব যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এন্থনি ব্লিনকেনসহ বিভিন্ন উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও মার্কিন সিনেটর ও কংগ্রেসম্যানদের সঙ্গে বৈঠক করেন।
প্রশিক্ষণ ও সহায়তার সঙ্গে লেহি আইন জড়িত জানিয়ে তিনি বলেন, ১ জানুয়ারি থেকে আইন বলবত হয়েছে। ওই আইন অনুযায়ী কোনও সংস্থার ওপর নিষেধাজ্ঞা জারি করা থাকলে সেই সংস্থাকে কোনও সহায়তা দেওয়া যায় না। আমরা বলেছি বাংলাদেশের পুলিশ, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী বা বিচার প্রক্রিয়ার সঙ্গে জড়িত ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণের ব্যবস্থা করা যায় কিনা।
অতীতে র্যাবকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেটা যেন আবারও দেওয়া হয় সে বিষয়ে বাংলাদেশ বিশেষভাবে জোর দিয়েছে বলে তিনি জানান।
আইআই/সিএন



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন