শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

চট্টগ্রাম সিটির পশ্চিম বাকলিয়ায় বিএনপির সদস্য ফরম বিতরণ শুরু

বুধবার, এপ্রিল ১৩, ২০২২

প্রিন্ট করুন

চট্টগ্রাম: খালেদা জিয়া ও তারেক রহমানের হাতেকে শক্তিশালী করতে ও তৃণমূল বিএনপিকে আন্দোলন-সংগ্রামে বেগবান করতে বিএনপির সদস্য সংগ্রহ অভিযানে ঝাঁপিয়ে পড়ার আহবান জানিয়েছেন চট্টগ্রাম সিটির বিএনপির আহবায়ক শাহাদাত হোসেন।

তিনি বলেছেন, ‘বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ত্বরান্বিত করতে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে শক্তিশালী করার লক্ষ্যে  চট্টগ্রাম সিটিতে তৃণমূল পর্যায়ে যে সদস্য ফরম বিতরণ অভিযান শুরু হয়েছে, তাতে নেতাকর্মীদের ঝাঁপিয়ে পড়তে হবে। বিএনপির সব স্তরের নেতাকর্মীরা বিএনপি খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে এ সরকারের দুর্নীতি-দুঃশাসন, নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে ঐক্ষবদ্ধভাবে আন্দোলনে এগিয়ে আসার প্রস্তুতি নিতে হবে। বৃহত্তর বাকলিয়াতে আমরা বিগত ২০১৬ সালে সম্মেলনের মাধ্যমে ওয়ার্ড কমিটি পুনর্গঠন করেছিলাম। ফের বিএনপির তারেক রহমানের নির্দেশে এ কার্যক্রম শুরু হয়েছে। আমরা মহানগর বিএনপি বাকলিয়াতে সদস্য ফরম বিতরণের উদ্বোধন করলাম। এ ধারাবাহিকতার আলোকে সারা চট্টগ্রাম সিটিতে সদস্য সংগ্রহ অভিযান অব্যাহত থাকবে ও আপনারা স্ব-স্ব অবস্থানে থেকে এ সদস্য সংগ্রহ অভিযানে সার্বিক সহযোগিতা করবেন।’

মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে সিটির ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে বিএনপির সদস্য ফরম বিতরনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাহাদাত হোসেন এসব কথা বলেন।

এতে প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম সিটি বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, ‘তারেক রহমানের নির্দেশে সদস্য ফরম বিতরণ শেষে ইউনিট কমিটি গঠন করা হবে এবং ইউনিট কমিটির ভোটের মাধ্যমে ওয়ার্ড কমিটি গঠন করা হবে। এভাবে সম্মেলনের মাধ্যমে থানা ও মহানগর কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন।’

পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সেকান্দরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ বক্তা ছিলেন চট্টগ্রাম সিটি বিএনপির যুগ্ন আহবায়ক এমএ আজিজ। বিশেষ অতিথি ছিলেন ইউনিট পুনর্গঠন কমিটির সদস্য আব্দুল হালিম শাহ আলম, মাইমুনুল ইসলাম হুমায়ুন, আব্দুস সাত্তার সেলিম, মনোয়ারা বেগম মনি।

উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইব্রাহিম বাচ্চু, আমিন মাহমুদ, খোরশেদ আলম, ইসমাইল বাবুল, মোহাম্মদ মহসিন, এমদাদুল হক বাদশা, ইমরান উদ্দিন, মো আলাউদ্দিন, মো আব্দুল কাদের, মোহাম্মদ শফি, গুলজার হোসেন লেদু, জমির উদ্দিন বাবলু, আরিফুল ইসলাম ডিউক, নাসির উদ্দিন চৌধুরী নাসিম।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন