শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

শিরোনাম

উন্নয়নের রঙ্গিন চশমা লাগিয়ে অপরাধ-দুর্নীতি

বুধবার, এপ্রিল ১৩, ২০২২

প্রিন্ট করুন

ঢাকা: পরিবারতন্ত্র এবং স্বাধীনতার চেতনা ব্যবসায়ীরা উন্নয়নের রঙ্গিন চশমা লাগিয়ে অপরাধ-দুর্নীতি ও বিচারহীনতার সংস্কৃতি তৈরি করছে বলে অভিযোগ করেছেন নতুনধারা বাংলাদেশের (এনডিবি) চেয়ারম্যান মোমিন মেহেদী।  

বুধবার (১৩ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় প্রাথমিক সদস্য ফরম বিতরণকালে তিনি এ অভিযোগ তুলেন।

এ সময় নারায়ণগঞ্জ নতুনধারার আহবায়ক নিপুন মিস্ত্রী, মুন্সিগঞ্জ নতুনধারার আহবায়ক কালাম শেখ, যুগ্ম আহবায়ক শেখ লিজার নেতৃত্বে এনডিবির সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, ঢাকা বিভাগীয় সমন্বয়ক জোবায়ের মাতুব্বর উপস্থিত ছিলেন।  

মোমিন মেহেদী আরো বলেন, ‘দশ টাকা কেজি চাল খাওয়ানোর কথা বলে এখন টিসিবি ভিত্তিক জাতি হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে। দারিদ্র-দুর্নীতিমুক্ত দেশের জন্য নতুনধারা দশ বছর ধরে রাজপথে কাজ করে যাচ্ছে। ছাত্র-যুব-জনতার রাজনৈতিক মেলবন্ধন এনডিবিতে যোগ দিয়ে অপরাধ-দুর্নীতির রাজনীতিকে ‘না’ বলার সময় এসেছে।’

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন