রবিবার, ১৫ মার্চ ২০২৬

শিরোনাম

চিটাগাং এসোসিয়েশন নর্থ আমেরিকার ইফতার ও দোয়া মাহফিল

বুধবার, এপ্রিল ১৩, ২০২২

প্রিন্ট করুন

নিউইয়র্ক: চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনকের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কের ব্রুকলিনের রাধুনী রেস্টুরেন্টের মিলনাতনে রোববার (১০ এপ্রিল) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি মনির আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সেলিমের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন মুফতি সৈয়দ আনসারুল করিম আল আজহারী। বিশেষ অতিথি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার মো. হাসান চৌধুরী, নির্বাচন কমিশনার আবু তালেব চৌধুরী চান্দু ও সাঈদ মোর্শেদ রেজভী চৌধুরী, সাবেক সভাপতি কাজী শাখাওয়াত হোসেন আজম, সাবেক কমিশনার গোলাম ছামদানী, সাবেক প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ এম রেজা, নির্বাচন কমিশনার জাহাঙ্গীর আলম।

বক্তব্য দেন সঙ্গীত শিল্পী বেবী নাজনীন, সাবেক কোষাধ্যক্ষ আবু তাহের, সাবেক নির্বাচন কমিশনার মাকসুদ এইচ চৌধুরী, সিনিয়র সহ সভাপতি মো. মাসুদ হোসেন সিরাজী, সন্দ্বীপ সমিতির সাবেক সভাপতি ফিরোজ আহমেদ, ফেনী সমিতির সাবেক সভাপতি জসিম ভূঞা, ছগির আহমেদ, মিরসরাই সমিতির উপদেষ্টা কাউসার চৌধুরী, ইফতার কমিটির আহবায়ক মো. আরিফুল ইসলাম।

সৈয়দ আনসারুল করিম রমজানের ফজিলতের উপর আলোচনা করেন এবং নবী করিমের (সা.) উপর দরুদ পাঠ ও মিলাদ পড়ান।

বক্তারা বলেন, ‘আজ চট্টগ্রাম সমিতির ইফতার ও দোয়া মাহফিলে বাধা সৃষ্টি করার জন্য কিছু মুসলিম নামদারী পেজবুকে পোস্ট দিয়েছে ইফতার পার্টিতে না আসার জন্য। আল্লাহ ও রসুল (সা।) বলেছেন, ‘‘সব মুসলিম ভাই-বোন মিলে ইফতার করলে আল্লাহর রহমত বেশী পাওয়া যায়।’’ কিছু ব্যক্তি নিজ পদের জন্য ইফতার পার্টিকে রাজনৈতিকভাবে ব্যবহার করেন। চট্টগ্রাম সমিতির এখনো হাজার হাজার টাকা নিজ পকেটে আছে। সমিতির টাকা সমিতির ব্যাংকে জমা থাকবে। যেমন আজ পর্যন্ত আকবর, বিল্লা, লিটন ও মতিয়ার সমিতির হিসাব না দিয়ে নিজেদের পকেটে টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। প্রতি মাসে বিল্ডিং ভাড়ার টাকা কোথায় যায় কেউ জানে না।’

ইফতার ও দোয়া মাহফিল আয়োজনে সহযোগিতা করেন চিটাগাং সমিতির সদস্য মীর রাসেল, মোহাম্মদ হোসেন, মো. আইয়ুব আনসারী, কোষাধ্যক্ষ রবিউল হোসেন, দপ্তর সম্পাদক শফিকুল আলম, সদস্য পরিমমল কান্তি নার্থ, হারুন উল রশিদ ও মোহাম্মদ মহিম উদ্দিন, প্রচার সম্পাদক ইকবাল হায়দার চৌধুরী, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ।

মোহাম্মদ আরিকুল ইসলাম উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। ইফতারে দেশীয় নানা প্রকার খাদ্য ও হালিম পরিবেশন করা হয়।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন