বুধবার, ১৮ মার্চ ২০২৬

শিরোনাম

আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার

শুক্রবার, এপ্রিল ১৫, ২০২২

প্রিন্ট করুন

নিউইয়র্ক: বাংলাদেশের উন্নয়নের প্রতিটি সেক্টরে প্রবাসীদের অবদান থাকলেও প্রবাসীদের জন্য সরকারের তেমন কোন কন্ট্রিভিউশন নাই। প্রবাসীদের জন্যে সরকারের উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণের আহবান জানানো হলো আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিলে। ১৩ এপ্রিল বুধবার এই দোয়া মাহফিলে বিভিন্ন মিডিয়ার সম্পাদক, সাংবাদিক, ক্লাবের সদস্য ও পেশাজীবিরা উপরোক্ত আহবান জানিয়েছেন। জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে ইফতার মাহফিলে সভাপতিত্ব করেছেন প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ। অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মনজুরুল হক।

অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, নানা কারণে কমিউনিটির বিভিন্ন পর্যায়ে বিভক্তি থাকলেও সাংবাদিকদের বিভক্তি বা একাধিক প্রেসক্লাব থাকা বিব্রতকর। এজন্য সকল সাংবাদিককে খোলামনে এগিয়ে আসতে হবে।

ইফতারের প‚র্বে রমজানের ফজিলত,করনীয় ও জাকাত আদায়ের বিভিন্ন মাসলা তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা এবং মোনাজাত পরিচালনা করেন আল নুর ইসলামিক সেন্টারের প্রধান মুফতি মোহাম্মদ ইসমাঈল।

ইফতার মাহফিলে বক্তব্য রাখেন সাপ্তাহিক ঠিকানা সাবেক এমপি ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন, জাতিসংঘ মিশনের ১ম সচিব (প্রেস) নুর এলাহী মিনা, সাপ্তাহিক বাংলা পত্রিকার সম্পাদক ও নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি আবু তাহের, জন্মভ‚মি সম্পাদক রতন তালুকদার, সাংবাদিক ও কলামিস্ট সাঈদ তারেক,আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক সভাপতি দর্পণ কবীর, সাবেক সাধারণ সম্পাদক শওকত ওসমান রচি,গোল্ডেন এইজ হোমকেয়ার প্রেসিডেন্ট ী নিউইয়র্কের অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট ২৪এ থেকে ডিষ্ট্রিক্ট লীডার পদপ্রার্থী শাহ নেওয়াজ, নন্দিত কণ্ঠশিল্পী বেবী নাজনীন, কণ্ঠশিল্পী রানো নেওয়াজ, লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো: মতিউর রহমান, কংগ্রেসম্যান প্রার্থী ডা: মুজিবুল হক, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও হককথা সম্পাদক এবিএম সালাহ উদ্দিন,নারায়ণগঞ্জ জেলা সমিতির সাবেক আহবায়ক নির্মল পাল,নারায়ণগঞ্জ জেলা সমিতির সমিতির সভাপতি মো: মজিবর, বিয়ানিবাজার সমিতির সাবেক সভাপতি মাসুদুল হক ছানু,আশা হোমকেয়ার এর সিইও আকাশ রহমান,কমিউনিটি এ্যাক্টিভিস্ট রকি আলীয়ান, অর্থকন্ঠ’র সম্পাদক এনামুল হক এনাম, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মো: মশিউর রহমান মজুমদার, সংগ্রাম সিংহ, তানভির আজহার সুকি, প্রেসক্লার সদস্য তোফাজ্জল লিটন,আব্দুল হামিদ, পাপিয়া বেগম, মল্লিকা খান মুনা, স্যামুয়েল স্টিফেন পিনারু,সরোয়ার হোসেন,মো: আলমগীর,মাহমুদুল হাসান পাহলভী,লিবার্টি রেনোভেশনের সিইও মোহাম্মদ আজাদ,রিয়েল এস্টেট ইনভেস্টর নুরুল আজিম,শো-টাইম মিউজিকের সিইও আলমগীর খান আলম,কমিউনিটি এক্টিভিষ্ট বক্সার সেলিম, আবদুর রশীদ বাবু, মো: রেদওয়ানুল হক, কমিউনিটি এক্টিভিষ্ট মোস্তফা অনিক রাজ প্রমূখ।

আলোচনা সভায় এম এম শাহীন বলেন,দেশের উন্নয়নের জন্য প্রতিটি সেক্টরে প্রবাসীদের অবদান রয়েছে।কিন্তু প্রবাসীদের জন্য সরকারের তেমন কোন কন্টিভিউশন নাই। তাই প্রবাসীদের দাবীগুলো জোরালোভাবে উপস্থাপন করতে হবে।

নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি আবু তাহের সুন্দর আয়োজনের জন্য আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সকল সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

নুর এলাহী মিনা বলেছেন, প্রবাসে আমরা যা কিছু করি, মাথায় যদি দেশটাকে গড়ার অনুপ্রেরণা থাকে, তাহলে প্রিয় বাংলাদেশ আরো উন্নতি করবে স্বল্পতম সময়ে। তিনি সংবাদ কর্মীদের দায়িত্বশীল ভুমিকার প্রশংসা করে তা অব্যাহত রাখার আহবান জানান।

সাংবাদিক ও কলামিস্ট সাঈদ তারেক বলেছেন, প্রবাসে দীর্ঘদিন থেকে দেখেছি, দেশকে নিয়ে প্রবাসীদের আকুতি। নিজেদের সাধ্যমত তারা রেমিট্যান্স পাঠিয়ে দেশকে গড়ে তুলছেন দেশে গেলে তারা ভালো সেবা পেলে আরো দায়িত্ব নিয়ে দেশকে নিয়ে কাজ করতে আগ্রহী হবেন।

সাংবাদিক দর্পণ কবীর বলেন, প্রাবাসীদের স্বার্থ সংরক্ষনের বিষয়ে সংলাপ জরুরি, অনেক আইন আছে যে সব আইন প্রয়োগের মাধ্যমে প্রবাসীদের সঠিক অধিকার প্রতিফলিত হয় না। বিশেষ করে দেশে থাকা জমি জমা সংক্রান্ত বিষয়ে প্রবাসীরা ভুক্তভোগী। এই বিষয়ে সেমিনার করে জনমত গঠন করার এখন উত্তম সময়।

ক্লাব সভাপতি মোহাম্মদ সাঈদ বলেন, সাংবাদিক সমাজকে নিয়ে আমাদের ইফতার আয়োজন। ২ বছর না করতে পারায় এখন প্রতিদিনই একাধিক ইফতার হচ্ছে অনেকে ইচ্ছা থাকলেও নিজেদের অনুষ্ঠান থাকায় আসতে না পেরে টেলিফোন শুভ কামনা জানিয়েছেন। আমি তাদের সহমর্মীতার জন্যে কৃতজ্ঞতা জানাচ্ছি। আসুন এই বিশেষ মাসে পৃথিবীর সব মানুষ যেন শান্তিতে থাকে এই দোয়া করি। আবার করোনার আক্রমণ বাড়ছে,তাই সকলকে মাস্ক পড়ে সাবধানতা অবলম্বন করার অনুরোধ জানান।

সাধারণ সম্পাদক মনজুরুল হক বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় বিশ্বময় অনেক সাংবাদিকরা নির্যাতিত হয়েছেন। আহত ও নিহত হয়েছেন। যারা পৃথিবী ছেড়ে চলে গেছেন তাদের আত্মার শান্তি কামনা করি। অনুষ্ঠানে করোনায় চলে যাওয়া প্রয়াত ক্লাব সদস্য স্বপন হাইয়ের রুহের মাগফেরাত কামনা করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন