চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অভ্যন্তরে চক্রাকার বাস সার্ভিস চালুর দাবি জানিয়ে উপাচার্যের বাস ভবনের সামনের সড়ক অবরোধ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শুক্রবার (১৫ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে অর্ধশতাধিক শিক্ষার্থী রাস্তায় বসে স্লোগান দিতে দেখা যায়। এর আগে গতকাল ৫টার দিকে এক ছাত্রকে মারধর করার প্রতিবাদে জিরো পয়েন্ট ফটকে তালা দেন ছাত্রলীগের একাধিক পক্ষের নেতা-কর্মীরা।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, প্রতিনিয়ত সিএনজি ও রিক্সা চালকদের হাতে হেনস্তার শিকার হতে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। ক্যাম্পাসে চক্রাকার বাস থাকলে শিক্ষার্থী হয়রানি বন্ধ হবে। বাস চালু হলে কর্তৃপক্ষ ভর্তুকি দিতে হবে না। আমরা নিজেদের টাকায় বাস ব্যবহার করবো।
এ বিষয়ে চবির ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহিদুল ইসলাম বলেন, কাটা পাহাড় সড়ক হওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বাস চলাচল বন্ধ রয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয় জীব বৈচিত্র্য রক্ষায় ক্যাম্পাসে বাস না চলাচলের নির্দেশনা আছে। সেজন্য শিক্ষার্থীদের এই দাবি কতটুকু যৌক্তিক আমরা আলোচনা করছি। সকলের সাথে আলোচনা সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় ক্যম্পাসে শিক্ষকদের বাস চলছে এমন বিষয় তুলে ধরলে চবি প্রক্টর বলেন, শিক্ষকদের জন্য সীমিত সংখ্যাক বাস চলছে। যেটি জীববৈচিত্র্যের সমস্যা করছে। তবে শিক্ষার্থীদের জন্য আরো বাস চললে এ সমস্যা প্রকট আকার ধারণ করবে। তবুও আমরা শিক্ষার্থীদের সুযোগ সুবিধার বিষয়ে সব সময় যত্নশীল।
এর আগে গত ১১ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের রেল ক্রসিং এলাকায় সিএনজি চালকের হামলায় চবির তিন শিক্ষার্থী আহত হোন। পরে গতকাল ১৪ এপ্রিল ফের একই ঘটনা ঘটে। এসময় বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থীর উপর হামলা চালায় স্থানীয়রা।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন