বুধবার, ১৮ মার্চ ২০২৬

শিরোনাম

কনটেইনার জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কারের সংঘর্ষ বঙ্গোপসাগরে

শনিবার, এপ্রিল ১৬, ২০২২

প্রিন্ট করুন

কুতুবদিয়া, কক্সবাজার: বঙ্গোপসাগরের কুতুবিয়া এলাকায় তেলের ট্যাঙ্কারের ধাক্কায় এক হাজার টিইইউবাহী কনটেইনার জাহাজ বক্সসিপ হাইয়ান সিটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে যখন হাইয়ান সিটি চট্টগ্রাম বন্দর থেকে সিঙ্গাপুর বন্দরের দিকে যাচ্ছিল।

সামুদেরা শিপিং লাইন লিমিটেড দ্বারা পরিচালিত ভিয়েতনাম-পতাকাবাহী ফিডার জাহাজটি সমুদ্রে একটি খালি কনটেইনার হারিয়েছে ও এখন মেরামতের অপেক্ষায় উপসাগরে নোঙর করা হয়েছে। দুর্ঘটনার পর বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকালে ওরিয়ন এক্সপ্রেস নামের তেলের ট্যাংকারটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছালে সেখানেই নোঙর করা হয়।

২০০৮-নির্মিত কনটেইনার জাহাজটিকে যাত্রার আগে ক্ষতি মেরামত করতে হবে। বন্দর কর্মকর্তাদের মতে, দাবি নিষ্পত্তির আগে উভয় জাহাজকে না যেতে বলা হয়েছে।

মার্কেন্টাইল মেরিন ডিপার্টমেন্ট ঘটনার তদন্তের জন্য তাদের একজন মেরিন সার্ভেয়ারের নেতৃত্বে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক) নিখোঁজ কনটেইনার উদ্ধারের জন্য ডিউটি পাইলট ও দূষণ নিয়ন্ত্রণ জাহাজ বে ক্লিনার-২সহ তার উদ্ধারকারী টাগবোট কাদারী- ১১ মোতায়েন করেছে, তবে উত্তাল সমুদ্রের কারণে কাজ ব্যাহত হয়েছে।

কনটেইনার ভেসেলের স্থানীয় এজেন্ট ইন্টারমোডাল প্রাইভেট লিমিটেডের কর্মকর্তা রফিক উদ্দিন বলেন, ‘রুক্ষ আবহাওয়ার কারণে কেউ জাহাজের কাছাকাছি যেতে পারছে না। ক্ষতি নিরূপণ করা যায়নি; কারণ আমাদের সার্ভেয়ার রুক্ষ আবহাওয়ার কারণে জাহাজে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। আমাদের মেরামতের কর্মশালাও সেখানে পৌঁছাতে পারে নি।’

হাইয়ান সিটি ফের যাত্রা শুরু করতে আরো দুই থেকে তিন দিন সময় লাগবে বলে তিনি জানান।

কনটেইনারনিউজ/সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন