নিজস্ব প্রতিবেদক: নিউইয়র্কের কুইন্সের ফরেস্ট পার্কে একটি ডাফেল ব্যাগের ভেতর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহত ওই নারীর পরিবার ও প্রতিবেশীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। শনিবার (১৬ এপ্রিল) সকালে মুখবন্ধ একটি ব্যাগ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ওই মহিলার নাম ওরসোলিয়া গাল। তিনি ১০ বছর ধরে কুইন্সে বসবাস করছিলেন। তার পরিবারে স্বামীসহ ১৩ এবং ১৭ বছর বয়সী দুই কিশোর ছেলে রয়েছে।
জানা গেছে, এদিন সকালে পার্কে হাঁটতে থাকা একজন ব্যক্তি মেট্রোপলিটন এভিনিউ এবং ফরেস্ট পার্ক ড্রাইভের কোণে মাটিতে পড়ে থাকা ডাফেল ব্যাগ থেকে রক্ত পড়তে দেখেন। পরে পুলিশের জরুরি সেবায় খবর দিলে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের প্রতিবেশী জন ব্ল্যাঙ্কসন বলেন, গতকাল আমরা বাড়ির উঠোনে ছিলাম। সে তার কুকুরের সাথে কিছু নিয়মিত কাজ করছিলো। তারা শান্তিপূর্ণভাবেই এখানে বসবাস করছিলো। কারো সাথে সংঘাতের কোন ঘটনাও ঘটে নি। এ ঘটনায় নিজেদের নিরাপত্তা নিয়েও শঙ্কিত বলে জানান এ প্রতিবেশি।
পুলিশ জানায়, নিহতের মরদেহ টুকরো করা হয় নি। একটি বাড়িতে পাওয়া রক্তের সাথে নিহতের রক্তের মিল পাওয়া গিয়েছে৷ তবে এখনো হত্যার কারণ সম্পর্কে স্পষ্ট নয় পুলিশ।
আইআই/সিএন



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন