বুধবার, ১৮ মার্চ ২০২৬

শিরোনাম

নারায়নগঞ্জ জেলা সমিতির ইফতার ও দোয়া মাহফিল

বৃহস্পতিবার, এপ্রিল ২১, ২০২২

প্রিন্ট করুন

নিউইয়র্ক: নিউইয়র্কের  উডহেভেনের  জয়া হলে   গত মঙ্গলবার (১৯ শে এপ্রিল) অনুষ্ঠিত হয় নারায়নগঞ্জ জেলা সমিতি অব উত্তর আমেরিকার(ইনক) আয়োজনে এক ইফতার ও দোয়া মাহফিল। সংগঠনের সভাপতি মির্জা ফরিদ উদ্দিনি সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোস্তফা জামান শামীমের তত্বাবধানে সিনিয়র সহ সভাপতি  মোহাম্মদ আলী হোসেনের পরিচালনায় ইফতার মাহফিল সম্পন্ন হয়। এতে দোয়া পরিচালনা করেন মুফতি ঈসমাইল হোসেন।

অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সেলিম আহমেদ, মো: ফয়জুল্লাহ, মিয়া ওবায়দুর রহমান, শরীফ মানসুর জামান রিপন, মো: হোক, পাবেল, প্রথম আলোর মনজুরুল হক, রাফাত হোসেন, কবি আহসান হাবিব, হুমায়ুন কবির তুহিন, দোলন খন্দকার, সরুজামান, আফসানা মিলি, আজম ডালি, মির্জা ফারহান, জুনাইরা, নাহিয়ান, মো: ঈছা, শার্লিজ, শেহজীন, ইসতিয়াক, সাদমানসহ আরো অনেকে। উক্ত ইফতার ও দোয়া অনুষ্ঠানের পূর্বে ধর্মীয় বিষয়ে আলোচনা করেন মুফতি ঈসমাইল হোসেন। অনুষ্ঠানে নিউইয়র্কে অবস্থিত সকল নারায়নগঞ্জবাসী আরো ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান আগত অতিথিরা। অনুষ্ঠানটির আহবায়কের দায়িত্বে ছিলেন খালেদা আক্তার। সদস্য সচিব হিসেবে উপস্থিত ছিলেন ফারহানা নুপুর। অনুষ্ঠানে আয়োজনের অন্যতম আকর্ষণ ছিলো পুরস্কার বিতরনী অনুষ্ঠান। পুরস্কার বিতরন করেন বিসমিল্লাহ সুপার মার্কের মালিক রাফাত হোসেন, আহসান হাবিব, মো: সেলিম, হুমায়ুন কবির তুহিন, দোলন খন্দকার, সরুজামান, আফসানা মিলি অনুষ্ঠানে কেরাত প্রতিযোগিতার পুরস্কার স্পন্সর করেন সামিয়া নেছা ফারহানা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন