চলমান ডেস্ক: রাশিয়ার বিভিন্ন কর্মকর্তা ও অর্থনীতির ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞার পালটা জবাবে এবার মার্কিন রাজনীতিবীদ, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া।বৃহস্পতিবার (২১ এপ্রিল) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিষেধাজ্ঞা আরোপ করে
রাশিয়ার নিষেধাজ্ঞার কবলে পড়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসসহ দেশটির ২৯ মার্কিন নাগরিক। এই তালিকায় রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গসহ পেন্টাগনের বেশ কয়েকজন কর্মকর্তা।
এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রুশবিদ্বেষী এজেন্ডা তৈরি অভিযোগে যুক্তরাষ্ট্রের ২৯ নাগরিকের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এসব ব্যক্তিরা অনির্দিষ্টকালের জন্য রাশিয়ায় ঢুকতে পারবেন না।
এর আগে গত ২২ মার্চ রাশিয়ায় ফেসবুক বন্ধ করে দেয় দেশটির সরকার। সেই সময় ইনস্টাগ্রামের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়। প্রায় একই সময় ফেসবুককে সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে নিষেধাজ্ঞা আরোপ করে রাশিয়ার একটি আদালত।
আইআই/সিএন



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন