নিজস্ব প্রতিবেদক: নিউইয়র্ক সিটির ম্যানহাটনের একটি বিল্ডিংয়ে খাবার সরবরাহ করতে গেলে মারধর ও ছিনতাইয়ের শিকার হয়েছেন এক ডেলিভারি কর্মী।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওয়াশিংটন হাইটসের ১২ ডোনগান প্লেসের ভেতরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ২২ বছর বয়সী ওই ডেলিভারি কর্মী বিল্ডিংয়ে প্রবেশের সময়চারজন লোক তার কাছে গিয়ে টাকা দাবি করে। এরপর তাকে দেয়ালের সাথে ধাক্কা দিয়ে ঘুষি ও লাথি মারতে থাকে।ছিনতাইকারীরা বন্দুক ঠেকিয়ে তার থেকে ৩০০ ডলার নিয়ে যায়।
নিউইয়র্ক সিটি পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ভুক্তভোগী সামান্য আঘাত পেয়েছে।সন্দেহভাজনদের সবার গায়ের রং হালকা এবং পাতলা গড়নের ছিল।
একজনের পরনে কালো চশমা, একটি কালো বেসবল ক্যাপ, একটি সাদা টি-শার্ট, একটি কমলা লম্বা হাতা শার্ট, কালো বাকলাভা এবং কালো ও কমলা স্নিকার্সের সাথে গাঢ় রঙের জিন্স ছিলো।
আরেকজন একটি ধূসর ও সাদা নাইকি হুডেড জ্যাকেট, ধূসর সোয়েটপ্যান্ট, একটি সাদা সার্জিক্যাল মাস্ক এবং বহু রঙের স্নিকার্স পরিহিত ছিলো।
তৃতীয় জন একটি কালো হুডযুক্ত সোয়েট জ্যাকেট, কালো সোয়েটপ্যান্ট, একটি কালো বালাক্লাভা এবং গাঢ় রঙের স্নিকার্স পরা ছিলো।
এ ঘটনায় সন্দেহভাজনদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন সিটি পুলিশ।
আইআই/সিএন



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন