শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

বিশ্বসেরা গবেষকদের তালিকায় কুবির ৫ শিক্ষক

রবিবার, এপ্রিল ২৪, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক : অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স র‌্যাংকিং-২০২২ এ বিশ্বসেরা গবেষকের তালিকায়  স্থান পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুুবি) ৫  জন শিক্ষক। শনিবার এডি সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইট থেকে জানা যায়, বিশ্বের ১৪ হাজার ১২০টি প্রতিষ্ঠানের  সাত লাখ ২৯ হাজার গবেষকদের এ তালিকায় স্থান পেয়েছেন তারা। 

আন্তর্জাতিক মানের এই সূচকটির নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত তথ্যমতে, ১২ ক্যাটাগরিতে গবেষকদের ভাগ করা হয়েছে। এর মধ্যে ইকনোমিকস এন্ড ইকনোমেট্রিক্স ক্যাটাগরিতে দুজন, বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট ক্যাটাগরিতে দুজন ও ন্যাচারাল সায়েন্সে এক জন কুবি শিক্ষকের নাম রয়েছে। 

প্রকাশিত তালিকায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মধ্যে ১ম এ আছেন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন, ২য় হিসেবে আছেন একই বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ তোফায়েল হোসেন মজুমদার, ৩য় অর্থনীতি বিভাগের সহযোগী  অধ্যাপক ড. স্বপন চন্দ্র মজুমদার, ৪র্থ পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ খলিলুর রহমান এবং ৫ম ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক কাজী ওমর সিদ্দিকী।

উল্লেখ্য, সায়েন্টিফিক ইনডেক্স গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের বিগত ৫ বছরের গবেষণার এইচ ইনডেক্স, আইটেন ইনডেক্স এবং সাইটেশন স্কোরের ভিত্তিতে র‌্যাংকিংটি প্রকাশ করেছে।

এফআইটি/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন