রবিবার, ১৫ মার্চ ২০২৬

শিরোনাম

ম্যাক্রোঁ দ্বিতীয় বার ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত

মঙ্গলবার, এপ্রিল ২৬, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: দ্বিতীয় মেয়াদে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ইমানুয়েল ম্যাক্রোঁ। রোববার (২৪ এপ্রিল) অনুষ্ঠিত দ্বিতীয় দফার ভোটে কট্টর ডানপন্থী মেরি লে পেনকে হারিয়ে ২০ বছরের মধ্যে দ্বিতীয় বার জয়ী হয়ে ইতিহাস গড়লেন ম্যাক্রোঁ।

মধ্যপন্থী ম্যাক্রোঁ ৫৮ দশমিক ছয় শতাংশ ভোট পেয়ে জয়ী হন। অন্য দিকে, মেরি লে পেন পেয়েছেন ৪১ দশমিক চার শতাংশ ভোট। স্থানীয় সময় রোববার (২৪ এপ্রিল) সকাল আটটা থেকে শুরু হয় ভোট গ্রহণ, চলে রাত আটটা পর্যন্ত।

এর আগে ১০ এপ্রিল প্রথম দফার ভোট অনুষ্ঠিত হয়।

ফ্রান্সে ২০০২ সালের পর কোন প্রেসিডেন্ট পর পর দুই বার নির্বাচিত হননি। ২০১৭ সালে প্রথম বারের মত ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হন ৪৪ বছর বয়সী ম্যাক্রোঁ।

এ দিকে, ফের প্রেসিডেন্ট পদে জয়ী হয়ে ঐক্যের ডাক দিলেন ইমানুয়েল ম্যাক্রোঁ। সমর্থকদের উদ্দেশে তিনি দেশের বিভাজন দূর করার অঙ্গীকার করে বলেন, ‘প্রেসিডেন্ট সবার জন্য।’

ফ্রান্সের কেন্দ্র স্থলে চ্যাম্প ডি মার্সে বিজয়ী বক্তব্যে ম্যাক্রোঁ প্রতিশ্রতি দিয়েছেন যে, তার পরবর্তী পাঁচ বছরের মেয়াদে ভোটারদের হতাশার জবাব দেবেন, যারা লে পেনকে সমর্থন করেছেন।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন