চট্টগ্রাম: সরকারের ভাবমূর্তি উজ্জল করার জন্য সবার কাজ করা উচিৎ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান।
সোমবার (২৫ এপ্রিল) বিকালে চমেক হাসপাতালের কনফারেন্স কক্ষে ইন্টার্ণ চিকিৎসক পরিষদ (ইচিপ) আয়োজিত ইফতার মাহফিলে এ মন্তব্য করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে ইন্টার্ণ চিকিৎসকদের উদ্দেশ্যে শামীম আহসান বলেন, ‘তোমাদের সামনে আমাদের দেশের জন্য, দশের জন্য অনেক করার আছে। আমাদের সবাইকে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য কাজ করা উচিত।’
তিনি আরো বলেন, ‘যারা দেশকে ভালবাসেন, যারা স্বাধীনতার চেতনায় বিশ্বাসী, যারা বঙ্গবন্ধুকে ভালবাসেন, সবাইকে এক সাথে ভালভাবে কাজ করতে হবে। যেন জনগনকে আমরা ভালভাবে সেবা দিতে পারি। আমাদের সেবার মান দিয়ে যেন তাদের সন্তুষ্ট করতে পারি। আশা করি, আমরা তা পারব।’
ইন্টার্ণ চিকিৎসক ডাক্তার ওবায়দুল হকের সঞ্চালনায় ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ইন্টার্ণ চিকিৎসক পরিষদের (ইচিপ) সভাপতি ডাক্তার কেএম তানভীর।
বক্তব্য দেন চমেক হাসপাতালের ডেপুটি পরিচালক অংসপ্রু মারমা, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডানম আ ম ম মিনহাজুর রহমান, সার্জারী বিভাগের প্রধান ডাক্তার মতিউর রহমান।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন