সোমবার, ১৬ মার্চ ২০২৬

শিরোনাম

যুক্তরাজ্যের ২৮৭ সাংসদের উপর রাশিয়ার নিষেধাজ্ঞা

বৃহস্পতিবার, এপ্রিল ২৮, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শুরুর পর থেকে সারাবিশ্বে  চলছে নিষেধাজ্ঞার রাজনীতি। একের পর চলছে নিষেধাজ্ঞা। এবার যুক্তরাজ্যের ২৮৭ জন সংসদ সদস্যের উপর নিষেধাজ্ঞা আরোপ করলো রাশিয়া। 

বুধবার (২৭ এপ্রিল) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে। নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে, ২১৩ জন কনজারভেটিভ এবং ৭৪ জন লেবার পার্টির এমপি। নিষেধাজ্ঞার ফলে তারা রাশিয়ায় প্রবেশ করতে পারবেন না।

যুক্তরাজ্য গত মার্চ মাসে রুশ পার্লামেন্টের ৩৮৬ জন সদস্যের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘পাল্টা ব্যবস্থা’ হিসেবে আরও পদক্ষেপ নেওয়া হতে পারে।  

এদিকে, রাশিয়ার নিষেধাজ্ঞার তালিকায় এমন কয়েকজনকেও অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা আর হাউস অফ কমন্সে নেই। তাদের মধ্যে আছেন অ্যাটর্নি জেনারেল ডমিনিক গ্রিভ, ররি স্টুয়ার্ট, চার্লি এলফি।
আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন