নিজস্ব প্রতিবেদক: মার্কিন যুক্তরাষ্ট্র করোনা মহামারি থেকে পরিত্রাণ পেয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান চিকিৎসা উপদেষ্টা এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যালার্জি এবং সংক্রামক রোগের পরিচালক ড. অ্যান্টনি ফৌসি। বুধবার (২৭ এপ্রিল) এবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ফৌসি বলেন, এই মহূর্তে কেউ যদি জিঙ্গেস করে যুক্তরাষ্ট্র করোনা পরিস্থিতি কাটিয়ে উঠেছে কি না, আমি বলবো হ্যাঁ, আমরা করোনা কাটিয়ে উঠেছি। তিনি বলেন, আমাদের এখন লাখ লাখ সংক্রমণ হচ্ছে না। করোনায় মৃত্যু ও হাসপাতালে ভর্তির হারও কমেছে। তাই এখন বলা যায় আমরা করোনা থেকে বেরিয়ে এসেছি।
দেশটির এই শীর্ষ কর্মকর্তার এমনটা দাবি করলেও এখনো একেবারেই করোনা থেকে পুরোপুরি মুক্ত নয় যুক্তরাষ্ট্র।দেশটির স্বাস্থ্য বিভাগের তথ্য মতে এখনো প্রতিদিন হাজার হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। যদিও আগের মতো তেমন মারাত্মক আঘাত নেই। মূলত করোনার ওমিক্রন ধরণে আক্রমণের পর থেকে দেশটি স্বাভাবিক হতে শুরু করে।
ফৌসি আরো বলেন, করোন নির্মূল করা না গেলেও, প্রতিবছর টিকার মাধ্যমে সহনীয় পর্যায়ে রাখা সম্ভব।তিনি বলেন, মহামারি মানে একটি ব্যাপক, সারা বিশ্ব জুড়ে সংক্রমণ যা মানুষের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে।সুতরাং, আপনি যদি বৈশ্বিক পরিস্থিতির দিকে তাকান, কোন সন্দেহ নেই যে এই মহামারী এখনও চলছে।
মার্কিন যুক্তরাষ্ট্র করোনার প্রকোপ কমলেও স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা এখন আরও বেশি লোককে সম্পূর্ণরূপে টিকা দেওয়া এবং করোনার বিরুদ্ধে উৎসাহিত করার জন্য কাজ করছেন। কর্মকর্তারা বলছেন, করোনা কমে আসলেও নতুন করে এ ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে তারা সতর্ক অবস্থানে রয়েছেন।
এইদিকে করোনার প্রকোপ কমে যাওয়ার যুক্তরাষ্ট্র আগের থেকে স্বাভাবিক হয়েছে। দেশটির বিভিন্ন রাজ্যে ব্যবসা বাণিজ্যে এসেছে সজীবতা। এছাড়া করোনার সময় জারি করা বিভিন্ন বিধিনিষেধও শিথিল করা হয়েছে।
আইআই/সিএন



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন