শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

/  

শিল্পী চন্দ্রা রায়ের ইসলামিক গান (ভিডিও সহ)

শনিবার, এপ্রিল ২৪, ২০২১

প্রিন্ট করুন

 

 

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীন্দ্রনাথ রায়ের মেয়ে চন্দ্রা রায় ইসলামী গান গেয়ে প্রশংসীত হয়েছেন। গত ২১ এপ্রিল নিউইর্কের জ্যাকসন হাইটসে পালকি সেন্টারে স্যাম টিভির ইফতার অনুষ্ঠানে ইসলামি সংগীত পরিবেশন করেন তিনি।

ইফতারের আগ মুহুর্তে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা ও সুরে ‘মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই’ গানটি পরিবেশন করেন। এ সময় তাকে সবাই প্রশংসা স্বরুপ হাততালি দিয়ে অভিবাদন জানান।

শিল্পী চন্দ্রা রায় ব্যাক্তিগত ভাবে হিন্দু ধর্মলম্বী। বেশ কয়েক বছর ধরে ফ্যামেলীর সাথে নিউইয়র্কে থাকেন। ইসলামিক গান প্রসঙ্গে চন্দ্রা রায় বলেন, আমি একজন শিল্পী। আমরা সব ধরনের গান করি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন