শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

এক লাখ কোটি টাকা লুটের চাকায় পিষ্ট জনতা

শুক্রবার, এপ্রিল ২৯, ২০২২

প্রিন্ট করুন

ঢাকা: নতুনধারা বাংলাদেশের (এনডিবি) চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, ‘চাঁদাসহ বিভিন্ন নামে বিভিন্ন সেক্টর থেকে ৮০ হাজার আর আকাশ-সড়ক-নৌ ও রেলপথ থেকে ২০ হাজার কোটি টাকা টাকা লুটের চাকায় পিষ্ট জনতা। এ জনতার কথা ভাবার জন্য সরকারের কোন মহলের সময় নেই; তারা নিজেদের স্বার্থ আর আখের গোছাতে ব্যস্ত সময় কাটাচ্ছেন ঈদকে কেন্দ্র করে।’

শুক্রবার (২৯ এপ্রিল) এনডিবির নেতা-কর্মীদের সাথে ঈদপূর্ব শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মোমিন মেহেদী আরো বলেন, ‘জনগন যদি নিজেদের সুন্দর দেশ গড়তে রাজপথে আওয়াজ তুলতে-প্রতিবাদ করতে এগিয়ে না আসে, সে ক্ষেত্রে এ লুটতরাজ আরো বাড়তে থাকবে।’

তোপখানা রোডস্থ কার্যালয়ে অনুষ্ঠিত এ আয়োজনে বক্তব্য রাখেন এনডিবির প্রেসিডিয়াম মেম্বার ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, সদস্য জোবায়ের মাতুব্বর।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন