চলমান ডেস্ক: বর্তমান জেনারেল এমএম নারাভানে চাকরি থেকে অবসর নেয়ার পরে জেনারেল মনোজ পান্ডে শনিবার (৩০ এপ্রিল) ভারতের ২৯ তম সেনাপ্রধান হিসাবে দায়িত্ব নিয়েছেন। আগেই জানানো হয়েছিল ভারতীয় সেনাবাহিনী পেতে চলেছে তাদের নতুন সেনাপ্রধান। সরকারিভাবে সেই কাজই শনিবার (৩০ এপ্রিল) সম্পন্ন হয়েছে। জেনারেল পান্ডে এর আগে ভাইস চিফের দায়িত্ব এবং কর্পস অফ ইঞ্জিনিয়ার্সের প্রথম অফিসার হয়ে বাহিনীকে পরিচালনা করেছিলেন
শনিবার (৩০ এপ্রিল) ভারতীয় সেনাপ্রধানের পদ থেকে অবসর নেয়ার পর জেনারেল এমএম নারাভানে তার হাতে থাকা দায়িত্বভার তুলে দিয়েছেন জেনারেল মনোজ পান্ডের হাতে। কর্পস অফ ইঞ্জিনিয়ার্স থেকে তিনিই প্রথম অফিসার, যিনি সেনাপ্রধান হয়েছেন। জেনারেল মনোজ মুকুন্দ নারাভানের পদের যাবতীয় দায়িত্ব এবার দেশের সেনাপ্রধান হিসাবে পালন করবেন মনোজ পান্ডে। ৩০ এপ্রিল জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে তার ২৮ মাসের মেয়াদ শেষ করেছেন। এবার বর্তমান সেনাপ্রধান হিসাবে তাকে ভারতীয় নৌবাহিনী ও ভারতীয় বিমান বাহিনীর সাথে থিয়েটার কমান্ড চালু করার জন্য সরকারের পরিকল্পনার সাথে সমন্বয় করতে হবে।
উল্লেখ্য, মনোজ পান্ডে তার কর্ম জীবনে আন্দামান ও নিকোবর কমান্ডের কমান্ডার-ইন-চীফ হিসেবেও দায়িত্ব পালন করেছেন, যা ভারতের একমাত্র ত্রি-সেবা কমান্ড। পান্ডে একাধিক সময়ে ভারতীয় সেনাবাহিনীর দায়িত্ব নেন, যখন ভারত অগণিত নিরাপত্তা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। পাকিস্তান ও চিনের সাথে এলওসি এবং এলএসি বরাবর একাধিক ঘটনাকে সামনে থেকে প্রত্যক্ষ করেছেন। ন্যাশনাল ডিফেন্স একাডেমির প্রাক্তন ছাত্র, পান্ডে ১৯৮২ সালের ডিসেম্বরে কর্পস অফ ইঞ্জিনিয়ার্সে কমিশন লাভ করেন। তার ঝুলিতে রয়েছে একাধিক কৃতিত্ব। ভারতে হতে চলা নয়া সেনা প্রধান জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর পল্লানওয়ালা সেক্টরে অপারেশন পরাক্রমের সময় একটি ইঞ্জিনিয়ার রেজিমেন্টের কমান্ড করেছিলেন। অপারেশন পরাক্রম ছিল পশ্চিম সীমান্তে সেনা ও অস্ত্রের বৃহৎ আকারে একত্রিত করা। তা ছাড়াও ডিসেম্বর ২০০১ সালে সংসদে সন্ত্রাসী হামলার পরেও ‘অপারেশন পরাক্রম’ এর নেতৃত্বে ছিলেন মনোজ পান্ডে।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন