ঢাকা: মহান মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ করেছে জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রে। রোববার (১ মে) সকালে ঢাকার তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ ভবন চত্বরে এ সমাবেশে অনুষ্ঠিত হয়।
ইউনিয়নের সাধারণ সম্পাদক সাহিদা পারভীন শিখার সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সহিদুল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক য়াজেদুল ইসলাম খান, সহ সভাপতি মাহবুবুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, অর্থ সম্পাদক কাজী রুহুল আমীনসহ টিইউসি ও নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতারা।
সমাবেশের ঘোষণাপত্র পাঠ করেন ইউনিয়নের দপ্তর সম্পাদক সায়েরা খাতুন।
ঘোষণায় ব্যক্তি মালিকানা নির্বিশেষ ২০ হাজার টাকা জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণ, আইএলও কনভেনশন ৮৭ ও ৯৮ মোতাবেক অবাধ ট্রেড ইউনিয়ন নিশ্চিত, কর্মক্ষেত্রে ও পরিবারে সহিংসতাসহ সব প্রকার নির্যাতন প্রতিরোধে আইএলও কনভেনশন ১৯০ বাস্তবায়ন ও নারী শ্রমিকদের সামাজিক অধিকার ও মর্যাদা নিশ্চিত কনার দাবি জানানো হয়।
সমাবেশ শেষে একটি র্যালী পল্টন মোড় হয়ে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সমাবেশ ও র্যালীতে নারী শ্রমিক, নির্মাণ শ্রমিক, ট্যানারি শ্রমিক, গৃহ শ্রমিক ও গার্মেন্টস শ্রমিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরাসহ বিভিন্ন পেশার শ্রমিকরা অংশ নেন।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন