শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

করোনায় বিশ্বে এক কোটি ৪৯ লাখ মানুষের মৃত্যু

শনিবার, মে ৭, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: অতিমারী করোনা ভাইরাসের কারণে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিশ্বব্যাপী এক কোটি ৪৯ লাখ মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।

এ সংখ্যাটিকে অতিরিক্ত মৃত্যুহার বলা হয় এবং এটি মারা যাওয়া মানুষের সংখ্যা বনাম সম্ভবত মহামারী ছাড়াই মারা যেত এমন সংখ্যার প্রতিনিধিত্ব করে।

হুর মহা পরিচালক ডাক্তার টেড্রোস আধানম গেব্রেয়েসাস এক প্রেস বিবৃতিতে বলেছেন, ‘এ পরিমিতি উপাত্ত কেবল মহামারীর প্রভাবের দিকেই ইঙ্গিত করে না; সব দেশকেই যে আরো শক্তিশালী স্বাস্থ্য ব্যবস্থায় বিনিয়োগ করতে হবে, তার প্রয়োজনীয়তার দিকেও ইঙ্গিত করে। সঙ্কটের সময় অপরিহার্য স্বাস্থ্য পরিষেবাগুলি বজায় রাখতে পারা সহ স্বাস্থ্য সংক্রান্ত তথ্য ব্যবস্থা শক্তিশালী করতে হবে।’

হু সব দেশের স্বাস্থ্য তথ্য ব্যবস্থাকে শক্তিশালী করার মাধ্যমে ভাল সিদ্ধান্ত ও আরো ভাল ফলাফলের জন্য আরো ভাল তথ্য-উপাত্ত তৈরি করে তাদের সাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

হু বলছে, ‘৮৪ শতাংশ মৃত্যু হয়েছে ‘দক্ষিণ-পূর্ব এশিয়া, ইউরোপ ও আমেরিকা মহাদেশ দুইটিতে। পুরুষদের মৃত্যুর সংখ্যা নারীদের তুলনায় বেশি ছিল। পুরুষদের মৃত্যু সংখ্যা ৫৭ শতাংশ আর নারীদের ৪৩ শতাংশ।’

তারা আরো বলছে যে, এ সংখ্যা বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে বেশি ছিল।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন