শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

ইউক্রেনের স্কুলে বোমা হামলা, ৬০ জন নিহতের শঙ্কা

সোমবার, মে ৯, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক : ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর লুহানস্কের একটি স্কুলে বিমান থেকে বোমা হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় কমপক্ষে ৬০ জন নিহতের আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। স্কুলটিকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করছিলেন ৯০ জন। রবিবার লুহানস্ক আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান সেরহি হায়েদে বলেন, স্কুলে আশ্রয় নেওয়া ৩০ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৭ জন আহত।

তিনি আরও জানান, শনিবার বিকেলে রুশ বাহিনী স্কুলে একটি বোমা নিক্ষেপ করে, যেখানে ৯০ জন আশ্রয় নিয়েছিলেন। বোমার বিস্ফোরণে পুরো দালানে আগুন লেগে যায়। টেলিগ্রামে দেওয়া এক বার্তায় গাইদাই বলেন, প্রায় ৪ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিভিয়ে ফেলা হয়। ধ্বংসস্তূপ পরিষ্কার করার পর মাত্র ২ জনের মরদেহ খুঁজে পাওয়া গেছে।

আন্তর্জাতিক গণমাধ্যম থেকে জানা যায়, বন্ধের দিনে শুধু ওই স্কুলেই নয়, আরও বেশ কয়েকটি হামলা করেছে রাশিয়া। ইউক্রেনীয় সৈন্যরাও থেমে নেই। তারাও পাল্টা আক্রমণ চালাচ্ছে। যুদ্ধ যে স্থিমিত হওয়ার কোনো লক্ষণ নেই এসব পাল্টাপাল্টি হামলায় তারই ইঙ্গিত।

সম্প্রতি রাশিয়ার ক্রমাগত আক্রমণ চলছে ইউক্রেনে। আর এই আক্রমণের মধ্যেই ইউক্রেনের লুহানস্কের পোপাস্নার চারপাশে ইউক্রেনীয় বাহিনী সঙ্গে রাশিয়ান বাহিনীর তুমুল লড়াই হচ্ছে। যদিও স্থানীয় গভর্নর সারহিয়ে হাইদাই বলেছেন, ইউক্রেনীয় বাহিনী পিছু হটেছে এবং শহরের সবকিছু ধ্বংস করা হয়েছে।

অন্যদিকে, রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জোর দিয়ে বলেছেন, ১৯৪৫ সালের মতো বিজয় আমাদেরই হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবসের অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এদিন তিনি সাবেক সোভিয়েত জাতিকে অভিনন্দন জানান।

পুতিন বলেন, আজকে আমাদের সেনারা পূর্বসূরীদের মতো তাদের আদিভূমিকে ‘নাৎসিদের’ কলুষ মুক্ত করতে আত্মবিশ্বাসের সঙ্গে লড়াই করছে। ১৯৪৫ সালের মতো বিজয় আমাদেরই হবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন